Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3nWcFX4
Omicron আতঙ্কের মাঝেই বাড়ল কোভিড সংক্রমণ https://ift.tt/3EcaFzm
এই সময় ডিজিটাল ডেস্ক: আতঙ্কের মাঝেই খানিকটা বাড়ল দেশের সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আট হাজার ৭৭৪ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ন’ হাজার ৪৮১ জন। বর্তমানে সর্বমোট অ্যাকটিভ কেস এক লাখ পাঁচ হাজার ৬৯১। যা বিগত ৫৪৩ দিনে সর্বনিম্ন। এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। এই মুহূ্র্তে Omicron Strain চিন্তা বাড়চ্ছে। শনিবার বেঙ্গালুরুতে দুই দক্ষিণ আফ্রিকা ফেরত ব্যক্তির দেহে ওই নয়া -এর অস্তিত্ব রয়েছে বলেই অভিযোগ। দেশে দক্ষিণ আফ্রিকা ফেরত দুই ব্যক্তির শরীরে মিলল করোনাভাইরাস। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। যদিও ওই দুই ব্যক্তির শরীরে বাসা বাঁধা ভাইরাস Omicron প্রজাতির কিনা, তা নিয়ে এখনও কোনও প্রমাণ মেলেনি। শনিবারই বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে নামেন দুই দক্ষিণ আফ্রিকা ফেরত। করোনা পরীক্ষা হতেই তাঁদের রেজাল্ট পজিটিভ আসে। তবে এটি করোনার নয়া প্রজাতি কিনা, তা জানতে আরও ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই দুই আক্রান্তকে বেঙ্গালুরুর কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। বিস্তারিত আসছে... আপডেটেড তথ্যের জন্য রিফ্রেশ করুন...
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3nWcFX4
Previous article
Next article

Leave Comments
Post a Comment