Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3rNG31h
সোমবার সঞ্জনার সঙ্গে ছাদনাতলায় বুমরা https://ift.tt/3vowzM2
এই সময় ডিজিটাল ডেস্ক: আজ বিশেষ দিন জসপ্রীত বুমরার জন্য। ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশনের সঙ্গে শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন ভারতীয় ফাস্ট বোলার। দুই পরিবারের উপস্থিতিতে গোয়ায় বুমরা-সঞ্জনার বিয়ের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে । গতকাল রবিবারেই বিবাহ পূর্ববর্তী সব রীতিনীতি পালন করা হয়েছে। জানা গিয়েছে, ২০ জনের বেশি অতিথির অনুমতি নেই এই অনুষ্ঠানে। এমন কি মোবাইল ফোন ব্যবহারেও রয়েছে বিধিনিষেধ। সঞ্জনা গণেশন একজন বিখ্যাত ক্রীড়া সঞ্চালিকা। আইপিএলের সময় কলকাতা নাইট রাইডার্সের বিশেষ শো 'নাইট ক্লাব'- এর সঞ্চালনা নিয়মিত করতেন তিনি। বেশ কিছুদিন ধরেই জসপ্রীত বুমরা এবং সঞ্জনার মধ্যে সম্পর্ক। তবে তাঁদের এই সম্পর্ক গোপন রেখেছিলেন দু'জনেই। বিয়ের প্রস্তুতির জন্য ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের থেকে অব্যাহতি চেয়েছিলেন জসপ্রীত বুমরা। টি-২০ সিরিজেও ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরা। আশা করা হচ্ছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজেও দলে থাকবেন না তিনি। তবে সূত্রের খবর, IPL-এর প্রথম ম্যাচ থেকেই মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে দেখা যাবে জসপ্রীত বুমরাকে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3rNG31h
Previous article
Next article

Leave Comments
Post a Comment