Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2Ovp05z
পাননি টিকিট, মাথা মুড়িয়ে দল ছাড়লেন নেত্রী https://ift.tt/3cA2vo7
এই সময় ডিজিটাল ডেস্ক: টিকিট না পেয়ে প্রতিবাদ, মাথা মুড়িয়ে নিলেন কংগ্রেস নেত্রী। নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কারওর মুখে হাসি, কেউ আবার ফেটে পড়ছেন তীব্র ক্ষোভে। প্রকাশ্যেই ফেলছেন চোখের জল। আবার অনেকে 'অভিমানে' দল ছাড়ছেন। কেরল নির্বাচনে প্রার্থী হবেন বলে আশা করেছিলেন কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ। কিন্তু দল 'কথা রাখেনি।' তাঁকে প্রার্থী না করার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মহিলা কংগ্রেসের সভাপতি। জানান, আর দলে থাকতে চান না তিনি। এরপরেই মাথা মুড়িয়ে দল ছাড়া সিদ্ধান্ত নেন তিনি। লতিকা জানান, জীবনের দীর্ঘ ২০ বছর তিনি দলকে দিয়েছেন। ২০১৮ সালে কেরলের মহিলা কংগ্রেসের সভাপতিও হন তিনি। এই নেত্রী জানান, পথে, ঘাটে নেমে এতদিন তিনি মানুষের সেবা করেছেন। দলের জন্য প্রাণপাত করেছেন। কিন্তু দল তাঁকে যোগ্য মর্যাদা দেয়নি। এমনকী, কংগ্রেসের প্রার্থী তালিকাতে মহিলাদের প্রাধান্য দেওয়া হয়নি বলেও দাবি তাঁর। বিধানসভা নির্বাচন () ঘিরে সরগরম কেরালা। কুর্সি ধরে রাখা এবার চ্যালেঞ্জ বাম সরকারের। অন্যদিকে, সরকার গড়তে মরিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF)। এবার একদফায় ভোটগ্রহণ কেরালায়। আগামী ৬ এপ্রিল দক্ষিণের এই রাজ্যে ভোটগ্রহণ। ফল ঘোষণা আগামী ২ মে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2Ovp05z
Previous article
Next article

Leave Comments
Post a Comment