Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3DwAhHf
শাদি মে জরুর আনা! ছিমছাম বিয়ের কার্ডেই অতিথিদের আমন্ত্রণ রাজকুমার-পত্রলেখার https://ift.tt/3oqnAax
Rajkummar Rao-Patralekhaa Wedding Invite: প্রথমে শোনা গিয়েছিল গত বুধবারই নাকি সাত পাকে বাঁধা পড়ছেন এবং পত্রলেখা। কিন্তু তা যখন হল না, তখন কাউন্টডাউন শুরু করলেন ফ্যানরা। অবশেষে সামনে এল বিয়ের নিমন্ত্রণ পত্র। রূপকথার এনগেজমেন্টের পর অবশেষে আজ, ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন Rajkummar-Patralekhaa। চণ্ডীগড়ের বিলাসবহুল হোটেলে আয়োজিত হয়েছে বিয়ের অনুষ্ঠান। সাদামাঠা বিয়ের কার্ডেই জানানো হয়েছে Oberoi Sukhvilas-এই বসেছে বিয়ের আসর।
১৩ তারিখ এনগেজমেন্ট সেরেছেন রাজকুমার রাও-পত্রলেখা। ১৪ নভেম্বর, রবিবার ছিল মেহন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথি সংখ্যা ১৫০ জনের মধ্যেই রেখেছেন রাজকুমার রাও, যাতে কোভিড বিধি মেনে চলতে কোনও সমস্যা না হয়। ইতোমধ্যে হুমা কুরেশি (Huma Qureshi), ফারাহ খান (Farah Khan), মুদাস্সার আজিজ (Mudassar Aziz), অমর কৌশিক (Amar Kaushik), অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)-র মতো সেলেব্রিটি অতিথিরা পৌঁছে গেছেন হোটেলে। প্রায় ১০ বছর ধরে লিভ-ইন রিলেশনে ছিলেন রাজকুমার ও পত্রলেখা। এনগেজমেন্টের দিন সাদা ও রুপোলি থিমে সাজলেন রাজকুমার-পত্রলেখা সহ পার্টিতে আগত অতিথিরা। এই দিন রীতিমতো ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেল রাজকুমারকে। এটাকেই চমক ভাবলে একটু ভুল করে ফেলবেন। আসল চমক দিলেন পাত্রী। প্রেমিক রাজের জন্যে স্লিটেড গাউন পরেই হাঁটু মুড়ে বসে পরলেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে তাঁর হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরিয়ে দেন। এনগেজমেন্টের দিনই লাভ বার্ডস বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কটা আসলে সমানে সামনের, পরস্পরের প্রতি তাঁদের সম্মান ও মর্যাদা যে কতটা সেটাও বুঝে নিতে আর কোনও অসুবিধে হল না। বলতে গেলে স্টিরিওটাইপ ব্রেক করলেন পত্রলেখা। আসলে চলতি ধারনা অনুযায়ী সব সময় ছেলেরাই বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন। তবে এক্ষেত্রে পত্রলেখা হাঁটু মুড়ে রাজকে বিবাহের প্রস্তাব দেন। তারপর ইডি শেরানের ‘পারফেক্ট’ গানে নাচলেন পত্রলেখা-রাজকুমার। বেশ কিছু বছর আগের এক সাক্ষাৎকারে রাজকুমার জানান, এক বিজ্ঞাপনের শ্যুটিং প্রথম দেখেন পত্রলেখাকে। তথনই ভেবে নেন এই মেয়েকই বিয়ে করবেন তিনি। এতবছর পর সেই ইচ্ছেপূরণ হচ্ছে রাজকুমারের(Rajkummar Rao)। রাজকুমার রাও-এর বিয়ের ভেন্যুর অন্দরমহলে উঁকি দেবেন নাকি? ওবেরয় গ্রুপের এই রিসর্ট হোটেল ট্র্যাডিশন ও আধুনিকতার পারফেক্ট মেলবন্ধন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3DwAhHf
Previous article
Next article

Leave Comments
Post a Comment