হাওড়া থেকে গ্রেফতার হরিদেবপুরের 'ত্রাস' নান্টি https://ift.tt/3ndkOpI - MAS News bengali

হাওড়া থেকে গ্রেফতার হরিদেবপুরের 'ত্রাস' নান্টি https://ift.tt/3ndkOpI

এই সময় ডিজিটাল ডেস্ক: হাওড়ার বাগনান থেকে কুখ্যাত ডন নান্টি ওরফে বাবলু ঘোষকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পাকড়াও করা হয়েছে নান্টি গ্যাংয়ের অপর সদস্য শেখ আবদুল হোসেন ওরফে বিলালকেও। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত দেড়টা নাগাদ পাকড়াও করা হয় কুখ্যাত অপরাধীদের। সোমবার দুজনকে ব্যাঙ্কশাল কোর্টের তোলা হবে। জানা গিয়েছে, অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে নান্টি ও তার সহযোগীর নামে। গত ২২ অক্টোবর উত্তর বন্দর থানায় অভিযোগ দায়ের হয়েছিল দুই কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে। যার মাসখানেকের মধ্যেই পাকড়াও করা হয় অভিযুক্তদের। উল্লেখ্য, একসময় এলাকার ত্রাস ছিল এই নান্টি। ২০১৫ সালে পুলিশের নজরে আসে সে। ওই বছর জুলাই মাসে হরিদেবপুর থানা এলাকার কবরডাঙা মোড়ের একটি বারে বচসার সময় গোলাগুলি চালানোর অভিযোগ উঠেছিল নান্টি ঘোষের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছিল, ওইদিন বারের বাইরেও গুলি চালানো হয়েছিল। ঘটনায় মৃত্যু হয়েছিল রাজা মজুমদার নামে এক ২৪ বছরের যুবকের। গুরুতর আহত হয়েছিলেন সঞ্জয় ছেত্রী ও উত্তম সাহা নামের দুই ব্যক্তি। পেশায় অটো চালক ছিলেন তাঁরা। ওই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল হরিদেবপুর। যার মাধ্যমে শিরোনামে আসে নান্টি ঘোষের নাম। ওই ঘটনার ১২ দিনের মধ্যে গুজরাট থেকে গ্রেফতার করা হয় নান্টিকে। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা সে সময় বুঝতে পেরেছিলেন যে বাঁশদ্রোনী থেকে রেনিয়া সহ বিস্তীর্ণ এলাকায় 'নান্টি-রাজ' চলছে। তদন্তে নেমে নান্টি ও তাঁর সাঙ্গপাঙ্গদের কীর্তির কথা জানতে পারে পুলিশ। যদিও সেবার গ্রেফতার হওয়ার কয়েক মাসের মধ্যেই জামিন পেয়ে গিয়েছিল নান্টি অ্যান্ড গ্যাং।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3kX2z6v
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads