Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3nZgLgV
শহরে শীতের আমেজ অব্যাহত https://ift.tt/3lfMj0m
এই সময় ডিজিটাল ডেস্ক: ছুটির দিনেও শহরে শীতের আমেজ অব্যাহত। হালকা শীতের আমেজ রয়েছে কলকাতা সহ সংলগ্ন দলকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। এদিন শহরের সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে, জানিয়েছে আলিপুর। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এক ডিগ্রি বেশি। শহরের সর্বাধিক এবং সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ ও ৮২ শতাংশ। শোনা যাচ্ছিল, সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবার আলিপুর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, আগামী মাসের এক তারিখ অবধি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। গতদিনও হয়নি বলেই জানিয়েছে আলিপুর। এবারে জাঁকিয়ে পড়বে, দাবি বিশেষজ্ঞ মহলের। যদিও মাঝেমধ্যে বৃ্ষ্টি হবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এ বছর সক্রিয় হলেও, মাঝেমাঝে বিচ্ছেদ পড়বে। অর্থাৎ গরমের চিত্র দেখা যাবে। তারপরে মেঘাচ্ছন্নতা তৈরি হবে। বৃষ্টিপাত হবে। আবার শীত পড়বে।' আদতে হচ্ছেও কিন্তু তেমনটাই। আবহাওয়াবিদের সংযোজন, 'এবারে দীর্ঘ শীতকাল আসছে। কলকাতার মানুষ যে ঠান্ডা উপভোগ করতে চান, তা পারবেন। কারণ, এ বছর জাঁকিয়ে শীত পড়বে।' কতদিন স্থায়ী হবে শীত? আবহাওয়াবিদ জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের আবহাওয়া থাকবে রাজ্যে।'
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3nZgLgV
Previous article
Next article

Leave Comments
Post a Comment