কোভিড মোকাবিলায় এবার নুসরত, সেফ হোম চালু করলেন অভিনেত্রী-সাংসদ https://ift.tt/2QNOQD6 - MAS News bengali

কোভিড মোকাবিলায় এবার নুসরত, সেফ হোম চালু করলেন অভিনেত্রী-সাংসদ https://ift.tt/2QNOQD6

এই সময় ডিজিটাল ডেস্ক: বিধানসভা (West Bengal Election) ভোটের সময় খুব একটা দেখা যায়নি তাঁকে। এমনকী ফলাফলের পরও ময়দান থেকে মিসিং ছিলেন অভিনেত্রী-সাংসদ। তবে, বিপর্যয় কালে এবার সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন ()। তাঁর উদ্যোগে পলিটেকনিক কলেজে তৈরি হল ()। মহামারী (Covid19 India) পরিস্থিতিতে তারকাদের দেখা যাচ্ছে নিজেদের সাধ্যমতো নানাবিধ উদ্যোগ নিতে। কিন্তু, প্রশ্ন উঠেছিল বসিরহাটের কোভিড পরিস্থিতি মোকাবিলায় কী বন্দোবস্ত করছেন তারকা-সাংসদ? প্রশ্ন উঠেছিল নানা মহলে। সব সমালোচনায় ইতি টেনে এবার সরাসরি ময়দানে নামলেন নুসরত। বসিরহাটের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে একগুচ্ছ পরিষেবা দেওয়া শুরু করেছেন নুসরত জাহান। শনিবার থেকে নিজস্ব কেন্দ্রে নুসরতের উদ্যোগে চালু হল কোভিড সেফ হোম (Covid Safe home)। বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজে খোলা হয়েছে এই সেফ হোম। আংশিক উপসর্গ থাকা করোনা রোগীরা এই সেফ হোমে বিনামূল্যে থাকতে পারবেন। অন্যদিকে, কমিউনিটি কিচেনও (Community Kitchen) চালু করেছেন নুসরত জাহান। কোভিড আক্রান্ত বসিরহাট এলাকার একাধিক পরিবারে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এই কিচেনের পক্ষ থেকে। এর জন্য চালু হয়েছে হেল্পলাইন নম্বর। ৯০৬৪৬৩৪৩৮৩ নম্বরে যোগাযোগ করলেই বসিরহাটবাসীরা পরিষেবা পাবেন বলে জানিয়েছেন নুসরত জাহান। ২৪ পরগনার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3u7A5IV
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads