Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3oHOfzb
আয়করদাতাদের জন্য নতুন পোর্টাল, মিলবে একাধিক সুবিধা https://ift.tt/2REhXZS
এই সময় ডিজিটাল ডেস্ক: করদাতাদের সুবিধার্থে নতুন ই-ফাইলিং পোর্টাল চালু করছে দফতর। ৭ জুন এই নয়া পোর্টালটি চালু করা হবে। এরপর থেকে সমস্ত আয়করদাতারা www.incometax.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের কাজ করতে পারবেন। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স (CBDT) জানিয়েছে, বর্তমান ওয়েব পোর্টালটি ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে। CBDT-এর তরফে জানানো হয়েছে, মাইগ্রেশনের কারণেই বর্তমান ওয়েব পোর্টাল incometaxindiaefilling.gov.in ছ'দিনের জন্য বন্ধ থাকবে। আয়করদাতাদের CBDT অনুরোধ করেছে, যে কোনও জমা, আপলোড বা ডাউনলোডের মতো কাজ যেন আয়করদাতারা ১ জুনের আগেই করে রাখেন। নতুন পোর্টালটি করদাতাদের জন্য আরও সুবিধাজনক হবে বলে মনে করছে আয়কর দফতর। একনজরে দেখে নেওয়া যাক নতুন পোর্টালে, কোন ধরনের সুবিধা পেতে চলেছেন আয়করদাতারা। ১. নতুন পোর্টালে আয়করদাতারা দ্রুত রিফান্ড পাবেন। ২. আয়করদাতারা তাদের আপলোড ফাইল বা পেন্ডিং ফাইল সহ সমস্ত কাজ একটি ড্যাশবোর্ডেই দেখতে পারবেন। যা করদাতাদের কাজকে আরও সহজ করে তুলবে। ৩. অনলাইন এবং অফলাইনে বিনামূল্য়ে প্রিপারেশন সফটওয়্যারটি ব্যবহার করতে পারবে করদাতারা। ৪. করদাতাদের সহায়তার জন্য, লাইভ এজেন্ট চ্যাট সুবিধা, FAQs, ভিডিও সহ করদাতাদের প্রশ্নের উত্তর ইত্যাদি বিশেষ সুবিধা পাবেন আয়করদাতারা। ৫. পোর্টালটির সমস্ত মূল অপশনগুলির সুবিধা মিলবে মোবাইল অ্যাপ্লিকেশনেও। ৬. নতুন পোর্টালে অনলাইন ট্যাক্স পেমেন্ট সিস্টেমেও বদল করা হয়েছে। UPI, নেট ব্যাংকিং, RTGS/NEFT ইত্যাদি একাধিক সুবিধা চালু করা হয়েছে। অন্যদিকে, করদাতাদের স্বস্তি দিয়ে ব্যক্তিগত আয়কর রিটার্ন (আইটিআর) জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র। ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। করোনা মহামারীর মধ্যে করদাতাদের সুবিধা দিতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3oHOfzb
Previous article
Next article

Leave Comments
Post a Comment