Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3yqFxK6
একে একে 'ঘর ওয়াপসি'-র আবেদন, সোনালির পর এবার সরলা https://ift.tt/348RJBj
এই সময় ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের আগে পাল্লা ভারী ছিল গেরুয়া শিবিরের। তবে ভোটের ফলাফলে পাশা উলটে যেতেই এবার দলে দলে ঘর ওয়াপসি। শুক্রবার সোনালি গুহর () পর এবার শনিবার তৃণমূলের ফেরার কাতর আবেদন জানালেন ()। দলত্যাগ নিয়ে আক্ষেপ প্রকাশ করে তৃণমূলে () ফিরতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন মালদার নেত্রী। যদিও দলের তরফে জানানো হয়েছে, সরলা মুর্মুর কোনও আবেদন পাওয়া যায়নি। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরলা মুর্মু জানিয়েছেন, তিনি ভুল বুঝতে পেরেছেন। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই কাজ করতে চান। ভোটের ফলপ্রকাশের পর দলবদলকারীদের স্বাগত জানিয়েছিলেন দিদি। সেই ডাকে সাড়া দিয়েই তাঁর এই আবেদন বলে মন্তব্য করেছেন সরলা। একুশের বিধানসভা ভোটের আগেও শিরোনামে এসেছিলেন সরলা মুর্মু। তাঁকে মালদার হবিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু সেই আসন পছন্দ হয়নি সরলাদেবীর। চেয়েছিলেন পুরাতন মালদা থেকে লড়তে। কিন্তু সংরক্ষণ কাঁটায় তা সম্ভব হয়নি। আর তাতেই অভিমান করে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন সরলা। কিন্তু, সেখানে গিয়ে আরও এক বিপদ। পছন্দমতো আসন পাওয়া তো দূরঅস্ত, প্রার্থীই হতে পারেননি সরলা। এই অবস্থায় ভোটের ফলপ্রকাশের পর তৃণমূল ক্ষমতায় আসতেই পুরনো দলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরই দলবদলকারীদের ফেরানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কেউ ফিরলে ফিরবে, ওয়েলকাম। অসুবিধা কী?' মালদার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3yqFxK6
Previous article
Next article

Leave Comments
Post a Comment