পুরুষদের থেকে মহিলা ক্রিকেটে জনপ্রিয়তা বেশি! বাড়িয়ে বললেন সৌরভ? https://ift.tt/N7iH58Q - MAS News bengali

পুরুষদের থেকে মহিলা ক্রিকেটে জনপ্রিয়তা বেশি! বাড়িয়ে বললেন সৌরভ? https://ift.tt/N7iH58Q

গত কয়েক বছরে মহিলা ক্রিকেট দুর্দান্ত গতিতে সামনের দিকে এগিয়ে এসেছে। সম্প্রতি মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠান শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক একটা বড়সড় মন্তব্য করলেন। শনিবার মুম্বইয়ে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কার্যত তাঁর একরোখা মনোভাবের কারণেই অ্যানাবেল সাদারল্যান্ডকে দিল্লি ফ্র্যাঞ্চাইজি দলে নিতে পেরেছে। সাম্প্রতিককালে মহিলা ক্রিকেটের উত্থান নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, '২০১৯ সাল থেকেই মহিলা ক্রিকেট সাফল্যের এক একটা নয়া শৃঙ্গ স্পর্শ করতে শুরু করেছে। আর সেকারণেই IPL টুর্নামেন্টের থেকেও WPL টুর্নামেন্টের জনপ্রিয়তা অনেকটাই বেশি।' একথা অনস্বীকার্য যে মহিলা প্রিমিয়ার লিগের হাত ধরেই বহু ক্রিকেটার আন্তর্জাতিক ফরম্যাটে সাফল্য অর্জন করতে শুরু করেছে। জিও সিনেমাকে দেওয়া একটা ইন্টারভিউয়ে সৌরভ গোটা বিশ্বে মহিলা ক্রিকেটের উত্থানের ব্যাপারে মুখ খুলেছেন।সৌরভ বললেন, '২০১৯ সাল থেকে ভারতে মহিলা ক্রিকেটের উন্নতি চোখে পড়ছে। পুরুষদের থেকে মহিলাদের ক্রিকেটে জনপ্রিয়তা অনেকটাই বেশি। পুরুষদের ক্রিকেট সবসময়ই একটা ভালো জায়গায় ছিল। কিন্তু, মহিলা ক্রিকেট দল যে জায়গা থেকে উপরের দিকে উঠে এসেছে তা অবশ্যই প্রশংসনীয়। এশিয়া কাপ জয় থেকে শুরু করে বিশ্বকাপেও যেভাবে পারফরম্যান্স করেছে, তার জন্য কোনও তারিফই যথেষ্ট নয়। কমনওয়েলথ গেমসেও ভারত নিজেদের সেরাটা উজার করে দিয়েছে। প্রসঙ্গত, ২০২২ কমনওয়েলথ গেমসে টিম ইন্ডিয়া রানার্স আপ হয়েছিল।'সেইসঙ্গে সৌরভ আরও যোগ করেছেন, 'হরমনপ্রীত, স্মৃতি... আপনি কার কার নাম বলবেন। রিচা, জেমিমা, শেফালি যেভাবে উন্নতি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ঝুলন (গোস্বামী) যখন শেষ করেছিল, পরের সিমার আবার কবে আসবে তা নিয়ে আমরাই চিন্তা শুরু করেছিলাম। কিন্তু রেণুকা ঠাকুর গত তিন বছরে সেই অভাব পূরণ করেছেন। এটাই মহিলাদের ক্রিকেটে সবথেকে বড় ব্যাপার।'


from Bangla News, বাংলা খবর, Bengali News, বাংলা সংবাদ, Bengali Breaking News, Latest Bengali News, বাংলা নিউজ https://ift.tt/8uOEiBG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads