উদ্ধব ঠাকরের বাসভবনে উদ্ধার বিশাল আকারের গোখরো সাপ! আতঙ্ক পরিবারে https://ift.tt/1MZ9Tqu - MAS News bengali

উদ্ধব ঠাকরের বাসভবনে উদ্ধার বিশাল আকারের গোখরো সাপ! আতঙ্ক পরিবারে https://ift.tt/1MZ9Tqu

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রবিবার মুম্বইয়ের তাঁর বাসভবন 'মাতোশ্রী' থেকে উদ্ধার হল একটি বিশাল কোবরা প্রজাতির সাপ। বিষধর সাপটি প্রায় ৪ ফুট লম্বা বলে জানা গেছে। ঘটনার দিন দুপুর প্রায় দেড়টা নাগাদ সাপটিকে দেখতে পান প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে আসা কয়েকজন দলীয় কর্মী। তারা দেখেন বাড়ির জলের ট্যাঙ্কের নীচে সাপটি ঘাপটি মেরে বসে আসে। সঙ্গে সঙ্গে বাড়ি জুড়ে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন দলের অন্যান্য কর্মী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্যরাও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরকে। সেখান থেকে একটি দল ছুটে আসে সাপটিকে হেফাজতে নিতে। বেশ কয়েক মিনিট কসরতের পর সাপটিকে বন্দি করা হয়। বনদফতরের কর্মী অতুল কাম্বলে বলেন, কোবরা জাতীয় সাপটি প্রায় চারফুট লম্বা। কাউকে কামড়ালে বড়সড় দুর্ঘটনা ঘটত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সাপটিকে পরে বন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওই বনদফতরের কর্মী। এই ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে সাপটি কীভাবে বাড়ির মধ্যে ঢুকল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মুম্বইয়ের 'মাতোশ্রী' থেকে উদ্ধার হওয়া চার ফুট লম্বা সাপের ভিডিয়ো সোসাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। কয়েক সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বনদফতরের কর্মী অতুল কাম্বল সাপটিকে ধরে রাখতে। । সেই সময় উদ্ধবের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের দেখা যাচ্ছে দূর থেকে সাপটিকে দেখতে। প্রসঙ্গত, উদ্ধব ঠাকরের ছোট ছেলে তেজস ঠাকরে একজন সর্প বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। ২০১৯ সালে মহারাষ্ট্রের পশ্চিমঘাট থেকে এক নতুন প্রজাতির সাপের সন্ধান মিলেছিল। এর পিছনে তেজসের অবদান ছিল বলে জানা যায়। উদ্ধার হওয়া নতুন প্রজাতির সাপের নাম তেজসের নামে রাখা হয়েছিল। নতুন প্রজাতির সাপের নাম দেওয়া হয়েছিল 'ঠাকরেজ বিড়াল স্নেক'। এই ধরনের সাপ সাড়া দেশে পাওয়া গেলেও, কয়েকটি বিশেষ প্রজাতিকে পশ্চিমঘাটেই পাওয়া যায়।জানা যায়, ২০১৫ সালে প্রথম সাপটি দেখেছিল উদ্ধব পুত্র। সেই সঙ্গে সাপটির আচরণ নিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনকে তথ্য দেন এবং গবেষণায় সহায়তা করেন।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/KlhX6ZI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads