টইটনকর পরণত টইটনর অভশপত খদ সবমরনর যতরই নহত https://ift.tt/YuQSBf1 - MAS News bengali

টইটনকর পরণত টইটনর অভশপত খদ সবমরনর যতরই নহত https://ift.tt/YuQSBf1

এ যেন এক অদ্ভুত সমাপতন। ১১১ বছর আগে আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে টাইটান সাবমেরিনেরও ঠাঁই হল সেই অতল গহ্বরেই। MRS-টাইটানিক জাহাজের যাত্রীদের মতোই পরিণতি হল এই সাবমেরিনের পর্যটকদেরও। পাঁচজনই মৃত। এমনই নিশ্চিত করেছে অভিযান সংস্থা ওশানগেট। কিছুক্ষণ আগেই সাবমেরিনের ধ্বংসাবশেষের হদিশ পাওয়ার খবর জানায় মার্কিন কোস্ট গার্ড। আর তারপরই এল সেই দুঃসংবাদ। অভিযান কোম্পানি ওশানগেটের তরফে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়েছে এই মর্মে। যেখানে উল্লেখ করা হয়েছে, টাইটান সাবমেরিনের পাইলট এবং বাকি চার যাত্রী মৃত। সংস্থার তরফে দুঃখপ্রকাশ করে জানানো হয়, ওশানগেটের CEO স্টকটন রাশ, শাহজাদা দাউদ এবং তাঁর পুত্র সুলেমান, হামিশ হার্ডিং, পল হেনরি নারজিওলেট সাবমেরিন ধ্বংসের জেরে মৃত। আশঙ্কাই সত্যি হল। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে অকালে ঝরে গেল পাঁচটি তাজা প্রাণ। বৃহস্পতিবার দুপুরেই ডুবোজাহাজের মধ্যের অক্সিজেন শেষ হয়ে যায়। ফলে অভিযাত্রীদের জীবিত দেখতে পাওয়ার আশা প্রায় নেই বলেই আশঙ্কা করা হচ্ছিল। বুধবার প্রথম সমুদ্রের নীচের থেকে ভেসে আসা শব্দ চিহ্নিত করে কানাডার P-3 বিমান। এর পর C-130 হারকিউলিস উড়ানও একই ধরনের শব্দকে চিহ্নিত করে। ফলে সমুদ্রের ওই অংশে যে ডুবোজাহাজটি রয়েছে, তা এক রকম নিশ্চিত হয়ে যান মার্কিন কোস্ট গার্ডের অফিসাররা। কিন্তু, কারও বেঁচে থাকার আশা নেই বলেই মনে করছিলেন গবেষকরা। আর তাঁদের কথাই মিলে গেল। সাবমেরিনের খোঁজ মিললেও প্রাণের কোনও অস্তিত্ব পাওয়া গেল না তাতে। ১৯১২-য় উত্তর আটলান্টিকে বিরাট একটি হিমশৈলে ধাক্কা লেগে ডুবে যায় RMS টাইটানিক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় দেড় হাজার জন যাত্রীর। জাহাজের সঙ্গেই এক এক করে মহাসমুদ্রে তলিয়ে গিয়েছিলেন প্রত্যেকে। ১১১ বছর ধরে সমুদ্রের গভীরে পড়ে থাকা ওই অভিশপ্ত জাহাজকে চাক্ষুস করতে গিয়ে আবারও সেই একই পরিণতি হল টাইটান সাবমেরিনের যাত্রীদের। আটলান্টিকেই তলিয়ে গেলেন পাঁচ পর্যটক। গত রবিবার নিউ সাউথহ্য়াম্পটনের সেন্ট জন্স থেকে আটলান্টিকে ডুব দেয় ওশেনগেটের ডুবোজাহাজ 'টাইটান'। পাঁচ অভিযাত্রী নিয়ে টাইটানিকের দিকে রওনা হয় সাবমেরিনটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ১৩ হাজার ফুট গভীরে পড়ে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার লোভই চরম পরিণতি ডেকে আনল এই পাঁচ পর্যটকের জীবনে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/Ew35ZLM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads