এক দশকে রেলপথে মৃত আড়াই লাখ https://ift.tt/P8Lc52m - MAS News bengali

এক দশকে রেলপথে মৃত আড়াই লাখ https://ift.tt/P8Lc52m

এই সময়: শুক্রবার রাতে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় পর রেলের যাত্রীসুরক্ষা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠেছে। কেন্দ্রের তথ্য বলছে, ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে ট্রেনের নানা দুর্ঘটনায় আড়াই লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০১৭-২১, শুধু এই পাঁচ বছরেই দেশে এক লক্ষের উপরে মানুষের মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনায়। ২০২০-র তুলনায় ২০২১-এ ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর হার ২৭ শতাংশ বেশি। এই সময়কালে দুর্ঘটনার হারও বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। মৃত্যু ও দুর্ঘটনার হারে (২০১৭-'২১) প্রথম তিনে রয়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ (২০২১) রিপোর্ট বলছে, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত ভারতীয় রেলে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৬০ হাজার মতো। এর মধ্যে ট্রেন লাইনচ্যুত হওয়া, সংঘর্ষের ঘটনা তো বটেই, ট্রেন থেকে পড়ে মৃত্যু, কাটা পড়া এবং অন্যান্য কারণও রয়েছে। ২০১৭-'২১-এর মধ্যে অবশ্য সবথেকে বেশি মানুষ মারা গিয়েছেন ট্রেন থেকে পড়ে অথবা লাইনে কাটা পড়ে।গত কয়েক বছর ধরেই রেল কর্তৃপক্ষ দাবি করে আসছেন, দেশে কোনও রক্ষীবিহীন লেভেল ক্রসিং নেই। ট্রেনের সংখ্যা যথেষ্ট বাড়ানো এবং সময়ে ট্রেন চালানোর দাবিও করেছেন তাঁরা। এনসিআরবি-র ডেটা বিশ্লেষণ করে তাই অনেকের প্রশ্ন, গত পাঁচ বছরেই দেখা যাচ্ছে ট্রেন থেকে পড়ে অথবা লাইনে কাটা পড়ে ৭১,০০০ মানুষের মৃত্যু হয়েছে। তা হলে কি রক্ষী-যুক্ত লেভেল ক্রসিংয়ের দাবি পুরোপুরি ঠিক নয়? ট্রেন থেকে পড়ে মৃত্যুর একটা বড় কারণ অতিরিক্ত ভিড়ের চাপ। এত মানুষের মৃত্যু কি তবে সময়ে ট্রেন চালানো এবং ট্রেনের সংখ্যাবৃদ্ধির দাবিকেও কাঠগড়ায় তুলে দেয়?। কারণ গত পাঁচ বছরের মধ্যে লাইনচ্যুত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৯৩ জনের, ৪৪৬ জন মারা গিয়েছেন সংঘর্ষের ঘটনায়। আর বাহানাগার দুর্ঘটনাতেই মৃত্যু সংখ্যা ৩০০-র কাছাকাছি।ইনফো- দেশে রেল দুর্ঘটনার বলি-- ২০১১-২০২১ মোট মৃত্যু ২.৬ লক্ষ- ২০১৭-২০২১ মোট মৃত্যু ১ লক্ষ- ৯০ শতাংশ মৃত্যু ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনে কাটা পড়ে- লাইনচ্যুত এবং সংঘর্ষের ঘটনাও বেড়েছে ক্রমাগতগত পাঁচ বছরে রেল দুর্ঘটনার মৃত্যুতে এগিয়ে কোন রাজ্য?রাজ্যে মৃতের সংখ্যা: মহারাষ্ট্র ১৭০০০, উত্তরপ্রদেশ ১৩০৭৪, পশ্চিমবঙ্গ ১১৯৬৭তথ্যসূত্র: এনসিআরবি


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/aK4SljU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads