কম্বিনেশনের ওষুধে কেন্দ্রের নিষেধাজ্ঞা জারি https://ift.tt/3PIXcxe - MAS News bengali

কম্বিনেশনের ওষুধে কেন্দ্রের নিষেধাজ্ঞা জারি https://ift.tt/3PIXcxe

এই সময়: কোনও একটি ওষুধে নির্দিষ্ট মাত্রার দুই বা ততোধিক যৌগের যুগপৎ উপস্থিতি মানেই হলো সেটি কম্বিনেশন ওষুধ। এই ফিক্সড ডোজ় কম্বিনেশন পশ্চিমি দুনিয়ায় খুব জনপ্রিয় না হলেও এ দেশে বহুল প্রচলিত। তবে বেশ কয়েক বছর ধরেই এর বিপক্ষে সুর চড়াচ্ছেন বিশেষজ্ঞরা। এ বার গুরুতর ক্ষতির আশঙ্কায় ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বাজার চলতি ১৪টি কম্বিনেশন ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। তাদের দাবি, । তাই ওষুধগুলিকে নিষিদ্ধ করে শনিবার বিজ্ঞপ্তি জারি করেছ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কার্যালয়।নিষিদ্ধ ওষুধগুলির তালিকায় রয়েছে প্যারাসিটামল-নিমেসুলাইড, অ্যামক্সিসিলিন-ব্রোমহেক্সিন, ক্লোরফেনিরামাইন ম্যালিয়েট-কোডিন, ডেক্সটোমিথর্ফেন-অ্যামোনিয়াম ক্লোরাইডের মতো বহুল প্রচলিত জ্বর-সর্দি-কাশির ওষুধ। ২০১৬-এ সুপ্রিম কোর্টের নির্দেশে এই সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২০২২-এর এপ্রিলে সেই কমিটি রিপোর্ট জমা দিয়ে জানায়, এই সব ওষুধ ব্যবহারে লাভ তো নেই, উল্টে এতে রয়েছে ক্ষতির আশঙ্কা। সেই রিপোর্টের ভিত্তিতে তখনই ৩৪৪টি কম্বিনেশনকে বিজ্ঞপ্তি জারি করে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এ বার আরও ১৪টি ওষুধের ক্ষেত্রেও উৎপাদন ও বণ্টনে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আনল কেন্দ্র।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/PqvOWkj
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads