কজ বরফত মজ জলনসক খলন সনকর ম-র হতর তর মষট https://ift.tt/6pKYgrB - MAS News bengali

কজ বরফত মজ জলনসক খলন সনকর ম-র হতর তর মষট https://ift.tt/6pKYgrB

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের মা-র হাতের তৈরি ভারতীয় মিষ্টি খেলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছে সুনকের দফতর। পাশাপাশি, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, মা-র হাতের তৈরি কাজু বরফি খেয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। "আমার মা কিছু ভারতীয় মিষ্টি তৈরি করেন। সেগুলি তিনি আমাকে দিতে চেয়েছিলেন। গত সোমবার যখন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে যখন কথা বলছিলাম, তখন বুঝতে পারি তাঁর খিদে পেয়েছে। এই ঘটনার কথা জানার পর তাঁর মা যে বেজায় খুশি হয়েছেন, তা জানাতে ভোলেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর কথায়, "খবরটা শুনে মা-তো রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন। এটাকে একটা বিরল সম্মান হিসেবে দেখছেন তিনি।" উল্লেখ্য, সুনকের মা-র হাতের তৈরি কাজু বরফি খাওয়ার ভিডিয়ো YouTube ও Instagram-এ পোস্ট করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দফতর। ১০ ডাউনিং স্ট্রিটের তরফে পোস্ট করা ওই ভিডিয়োর ক্যাপসানে লেখা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের তরফে পোস্ট করা ওই ভিডিয়ো কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটিকে লাইক-শেয়ার-কমেন্টে ভরিয়ে দেন নেটিজেনরা। একজন লিখেছেন, "এর জেরে ভালো ভিডিয়ো আর কি হতে পারে।" নেট নাগরিকদের কেউ কেউ আবার স্মৃতিচারণা করেছেন। "এটা তো আমাকে আমার মা-র কথা মনে করিয়ে দিয়েছে। ওষুধের দোকানে থাকার সময় মা এই রকমই মিষ্টি পাঠাতেন।" লিখেছেন আরেকজন নেটিজেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউরোপের একাধিক দেশে সফর করছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মূলত হাতিয়ার পেতেই তাঁর এই সফর বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের তরফে নতুন করে ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী কয়েকমাসের মধ্যেই ২০০ কিমি দূরত্বের ড্রোন ও এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে ব্রিটেন তুলে দেবে বলে জানা গিয়েছে। অন্যদিকে রবিবার ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়ার মধ্যে হওয়া শান্তি চুক্তির খসড়া সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/GV2l8hs
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads