Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/iPCZS7K
অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত ধোনির হাঁটুতে https://ift.tt/6bEH3Ir
এই সময়: পরের বছর আর আইপিএলে খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর হাঁটুর চোট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, ডাক্তাররা মনে করছেন হাঁটুতে অস্ত্রোপচার করলে ফিট হয়ে উঠতে পারেন ধোনি। কিন্তু চেন্নাই অধিনায়ক নিজেই নাকি অস্ত্রোপচারে আগ্রহী নন। বল এখন ধোনির কোর্টে। তিনি রাজি হওয়া বা না হওয়ার উপরেই সব কিছু নির্ভর করছে। চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টও পুরো বিষয়টা ধোনির উপরেই ছেড়ে দিয়েছেন। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে হতে পারে ধোনির হাঁটুর চিকিৎসা। এরই মধ্যে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ড্রেসিংরুমে ফিরে নেতা ধোনি কী বলেছিলেন, তাও জানা গিয়েছে। ধোনি ট্রফি জিতে তাঁর সতীর্থদের বলেছেন, 'চ্যাম্পিয়ন হয়ে খুব আনন্দ করো। সেই সঙ্গে এটাও মাথায় রাখো, কী কী ভুল করেছি এ বার। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।' টিমের তরুণ ক্রিকেটাররাও ব্যাখ্যা দিয়েছেন, কী ভাবে প্রতি মুহূর্তে ধোনি তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াডকে আবার দেখা গিয়েছে ট্রফি নিয়ে মাঠেই তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে আনন্দ করতে। তাঁর নাম উৎকর্ষ পাওয়ার। তিনি আবার মহারাষ্ট্র মেয়েদের ক্রিকেট টিমের পেস বোলার। দু'বছর ধরে ডেটিংয়ের পরে এই জুন মাসেই বিয়ে হওয়ার কথা তাঁদের। ড্রেসিংরুমে ধোনির সঙ্গে ছবি তুলেছেন দু'জনে।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/iPCZS7K
Previous article
Next article

Leave Comments
Post a Comment