চড়া রোদ-প্যাচপ্যাচে ঘাম, ঠান্ডা গায়েব হয়ে গ্যাংটকে গন্ডোগোল! https://ift.tt/fS1qxz9 - MAS News bengali

চড়া রোদ-প্যাচপ্যাচে ঘাম, ঠান্ডা গায়েব হয়ে গ্যাংটকে গন্ডোগোল! https://ift.tt/fS1qxz9

রেকর্ড গরম পড়ল সিকিমে। প্রায় ২১ বছর পর নজিরবিহীন তাপমাত্রার সাক্ষী থাকল রাজধানী গ্যাংটক। ২০০২ সালের পর এই প্রথম পৌঁছে গেল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। মার্চ থেকে মে মাসের মধ্যে সাধারণত তাপমাত্রা বছরের অন্য সময়ের থেকে একটু বেশি থাকে গ্যাংটকে। কিন্তু, ১৪ মে ২০০২ সালের পর এই প্রথম এতটা বাড়ল তাপমাত্রার পারদ। যা পাহাড়ি এই শহরে রেকর্ড বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

সিকিমেও তাপপ্রবাহ?

মাত্র কয়েক সপ্তাহ আগেও তাপপ্রবাহে পুড়ছিল দেশের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা ছাড়িয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দিল্লিতে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৬ ডিগ্রিতে। পশ্চিমের রাজ্যগুলিতেও তাপপ্রাবহ চলছিল। লু বইছিল মধ্য ও পূর্ব ভারতের দেশগুলিতেও। আর এই তাপপ্রবাহের রেশ থেকে বাদ পড়েনি বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা পড়া সিকিমও। গত এপ্রিল মাসে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল গ্যাংটকের তাপমাত্রা। কার্যত মন ভেঙে গিয়েছিল পর্যটকদের।

উধাও ঠান্ডা

সিকিমের একাধিক এলাকায় বেড়াতে যাওয়ার জন্য পর্যটকরা প্রথমেই পৌঁছন গ্যাংটকে। পাহাড়ি এই শহর পর্যটকদের খুবই পছন্দের। কিন্তু, প্যাচপ্যাচে গরমে বেজায় বিরক্ত পর্যটকরা। গরমের ছুটিতে দেশের নানা প্রান্ত থেকে সিকিম বেড়াতে গিয়েছেন পর্যটকরা। কিন্তু, বরফে ঢাকা পাহাড় দেখার বদলে গ্যাংটক শহরে পা রাখতেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে তাঁদের। দুপুর গড়াতেই মাথার উপর চড়া রোদ। গ্যাংটক শহরে ঘুরতে গেলে গায়ে রাখা যাচ্ছে না গরম পোশাকও। ফলে গরম থেকে মুক্তি পেতে পাহাড় ঘুরতে আসার মজাটাই যেন মাটি হয়ে গিয়েছে পর্যটকদের কাছে।

পর্যটনে ধাক্কা

গ্যাংটকের হোটেল ব্যবসায়ী এবং গাড়ি চালকরা জানাচ্ছেন, এরকম আবহাওয়া সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। ২১ বছর আগে গ্যাংটকে একবার এমন জ্বালাপোড়া গরম পড়েছিল। কিন্তু, মে মাসের ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রার জেরে গ্যাংটক বিমুখ হচ্ছেন পর্যটকরা। আর তাতেই মাথায় হাত পড়েছে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। আবহাওয়ার এই বেহাল দশার কথা শুনে সিকিম বেড়াতে যাওয়ার প্ল্যান করেও অনেকে বাতিল করে দিচ্ছেন বলে জানাচ্ছেন ট্যুর অপারেটররা। জলবায়ু পরিবর্তনের জেরে গোটা বিশ্বেই মারাত্মকভাবে বাড়ছে তাপমাত্রা। আগামী পাঁচ বছরের এশিয়া সহ সমস্ত মহাদেশেই তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধির সম্ভাবনা। এদিকে, গত কয়েক বছরের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, লাওসের মতো দেশগুলিতে কয়েকগুণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাপপ্রবাহের রেশ অনুভূত হয়েছে দ্বিগুন


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/CrqO2N5
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads