Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/UOZc0pA
প্রাক্তনের আশীর্বাদে নাছোড় প্রেমিককে মারধর বাহুবলীদের https://ift.tt/2F1pQYP
এই সময়, ভাঙড়: একই পাড়ায় বাড়ি হওয়ার সুবাদে প্রেম। দীর্ঘদিনের সেই সম্পর্ক ভেঙে যায় কিছুদিন আগে। প্রেমিকার বাবা মেয়ের বিয়ের যোগাযোগ করা শুরু করেন। কিন্তু প্রতিবারই বাধ সাধে হার না মানা প্রেমিক। বহু কষ্টে মেয়ের বিয়ের কথা পাকা করেছিলেন বাবা। আশীর্বাদের দিন ফের যাতে সেই প্রেমিক এসে গোলমাল পাকাতে না পারে, তার জন্য বাইরে থেকে বেশ কয়েকজন দুষ্কৃতীকে ভাড়া করে এনেছিলেন বাবা। সে সময়ে ফের প্রেমিক প্রাক্তন প্রেমিকার বাড়িতে এলে দু'পক্ষে ধুন্ধুমার বেধে যায়। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাশীপুর থানার চণ্ডীহাট গ্রামে। হাড়োয়ার এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে ঠিক হয়েছিল। সোমবার বিকেলে থেকে ছেলের বাড়ির লোকজন আশীর্বাদ করতে আসে পাত্রীকে। সেখানেই প্রাক্তন প্রেমিক ও কন্যাপক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। অভিযোগ, মারামারিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। দু'টি গাড়ি ভাঙচুর হয়। কাশীপুর থানায় খবর গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। যদিও এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। সোমবার মেয়ের আশীর্বাদের দিন বাইরে থেকে কিছু দুষ্কৃতী ভাড়া করে এনেছিলেন মেয়ের বাবা। অভিযোগ, ভাড়া করা দুষ্কৃতীরা এলাকায় এসে বেধড়ক মারধর করে প্রাক্তন প্রেমিক এবং তার পরিবারের সদস্যদের। গ্রামবাসীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামের লোকজন এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে পাল্টা চড়াও হয় ওই তরুণীর পরিবার-সহ বাইরে থেকে আসা দুষ্কৃতীদের উপর। ভাঙচুর করা হয় তাদের একাধিক গাড়িতেও। ভাঙচুর করা হয় ওই তরুণীর বাড়িও। খবর পেয়ে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মোট ১০ জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/UOZc0pA
Previous article
Next article

Leave Comments
Post a Comment