বাংলার দলে 'ব্রাত্য'! ৪ উইকেট নিয়ে দেশকে চমকে দিলেন সাইকা https://ift.tt/XaVUI0e - MAS News bengali

বাংলার দলে 'ব্রাত্য'! ৪ উইকেট নিয়ে দেশকে চমকে দিলেন সাইকা https://ift.tt/XaVUI0e

মহিলাদের আইপিএলের প্রথম ম্যাচেই গুজরাট জায়ান্টসকে উড়িয়ে ইতিহাস গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল মুম্বই অধিনায়ক হরমোনপ্রীত কাউরকে। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ২০৭ রানের বিশাল স্কোর খাড়া করেছিল মুম্বই। ব্যাট হাতে হরমনপ্রীত দাপট দেখালেও বল হাতে নজর কেড়েছেন সাইকা ইশাক। অথচ একসময় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাই ভেবেছিলেন বাংলার বাঁহাতি স্পিনার। ক্রিকেট জার্নিটা অবশ্য খুব একটা সহজ ছিল না সাইকা ইশাকের কাছে। দীর্ঘদিন আগেই বাবাকে হারিয়েছেন। মা দিদি এবং ভাইকে নিয়ে সংসার। ছোটবেলা থেকেই খেলার প্রতি দারুণ নেশা ছিল। সেই নেশাই তাঁকে ক্রিকেটে টেনে নিয়ে এসেছে। কলকাতা ক্লাব ক্রিকেটে দাপিয়ে খেলেছেন। নিজের প্রতিভায় জায়গা করে নিয়েছিলেন বাংলার অনূর্ধ্ব ১৯ এবং ২৩ দলে। জাতীয় প্রতিযোগিতায় দুরন্ত সাফল্য সিনিয়র দলের দরজা খুলে দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে সাইকার জীবনে কঠিন সময় নেমে আসে। চোটের জন্য বাংলা দল থেকে ছিটকে যান। বাংলা দল থেকে বাদ পড়ায় একসময় খেলাও ছেড়ে দিতে চেয়েছিলেন সাইকা। চোট সারিয়ে আবার বাংলা দলে জায়গা করে নেন সাইকা। সেই সময় বাংলার মহিলা দলের কোচ শিবসাগর শিংয়ের সান্নিধ্যে আসেন। তিনিই সাইকাকে আবার নতুনভাবে তৈরি করেন। সাইকাই এই উত্থানের পিছনে শিবসাগর সিংয়ের অবদান কম নয়। ইস্টবেঙ্গল ক্লাবের নেটে দিনের পর দিন সাইকাকে নিয়ে পড়ে থেকেছেন। পুরুষ ক্রিকেটারদের বিরুদ্ধে নেটে টানা বোলিং করিয়েছেন। আর পুরুষ ক্রিকেটার বিরুদ্ধে তাঁর প্রস্তুতি এই জায়গায় পৌঁছে দিয়েছে সাইকাকে। ২০২১ সালের অক্টোবরে শিবসাগর সিংয়ের তত্ত্বাবধানে আবার নতুন করে লড়াই শুরু হয় সাইকার। ফিরে পান বাংলা দলের হারানো জায়গা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ২৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারকে। ২০২১ এবং ২০২২ মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করেন। মহিলাদের সিনিয়র জাতীয় একদিনের প্রতিযোগিতায় দুরন্ত পারফরমেন্সের সুবাদেই মহিলাদের চ্যালেঞ্জার ট্রফিতে জায়গা পান। পরপর দু’‌বছর তিনি চ্যালেঞ্জার ট্রফিতে ভারতীয় ‘‌ডি’‌ এবং ভারতীয় ‘‌এ’‌ দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০২১ সালের চ্যালেঞ্জার ট্রফিতে ভারতীয় ‘‌ডি’‌ দলের হয়েও বোলিংয়ের পাশাপাশি বাটিং দক্ষতারও পরিচয় রেখেছিলেন সাইকা। গোটা প্রতিযোগিতায় তিনি মাত্র একবারই আউট হয়েছিলেন। ২০২২ সালে ভারতীয় ‘‌এ’‌ দলের হয়েও খেলার সুযোগ পান। ভারতীয় মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজেও তিনি ট্রেলব্লেজার্সের হয়ে খেলেছিলেন। সাইকার মূল অস্ত্র উইকেট টু উইকেট বোলিং করার দক্ষতা। যা টি২০ ক্রিকেটে দারুণ উপযুক্ত। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ক্রিকেট টুইকেট বোলিং করেই তিনি একটার পর একটা উইকেট তুলে নিয়েছেন। মহিলা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই শক্তিশালী গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে ১১ রানে ৪ উইকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্বে রয়েছেন বাংলার ঝুলন গোস্বামী। সাইকাকে তিনি হাতের তালুর মতোই জানেন। তাই গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে সুযোগ দিতে দ্বিধা করেননি। তাঁর আশা, ভবিষ্যতে নিজেকে আরও মেলে ধরবেন সাইকা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/TB21EwH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads