ব্যাটে রান নেই, তবু ছুটি কাটাতে গেলেন রোহিত–কোহলি!‌ উঠছে প্রশ্ন https://ift.tt/aIr32iO - MAS News bengali

ব্যাটে রান নেই, তবু ছুটি কাটাতে গেলেন রোহিত–কোহলি!‌ উঠছে প্রশ্ন https://ift.tt/aIr32iO

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র এখনও আসেনি। সিরিজ জয়ও এখনও নিশ্চিত হয়নি। তবুও নেটে সময় কাটানোর প্রয়োজন মনে করেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইন্দোরে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় টেস্টে ৯ উইকেটে হারার পরেও বিশ্রামে ভারতীয় দলের এই দুই নির্ভরযোগ্য ব্যাটার। অন্য ক্রিকেটাররা যখন ইন্দোরে অনুশীলনে ব্যস্ত, রোহিত ও কোহলি ছুটি কাটাতে চলে গেছেন বাড়িতে। বর্ডার–গাভাসকার ট্রফির চতুর্থ টেস্ট ৯ মার্চ বৃহস্পতিবার থেকে অহমেদাবাদে শুরু হবে। তার আগে বেশ কয়েকদিন ফাঁকা থাকায় ইন্দোরেই অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে শুবমান গিলরা কঠোর প্রস্তুতিতে মগ্ন আর সেই সময় বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ইন্দোর থেকে এই দুই তারকা ক্রিকেটারই বাড়ি ফিরে গেছেন। সরাসরি দলের সঙ্গে অহমেদাবাদে যোগ দেবেন। ভারতের কাছে অহমেদাবাদ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ছাড়পত্রের জন্য অহমেদাবাদে জিততেই হবে। আর না হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দিকে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চায় না ফাইনালের ছাড়পত্রের জন্য অন্য দলের মুখাপেক্ষী হয়ে থাকতে। এই অবস্থায় রোহিত শর্মা ও বিরাট কোহলির বিশ্রাম নেওয়াটা অনেকেই ভালো চোখে দেখছেন না। ব্যাটে রান থাকা সত্ত্বেও অনুশীলন না করে কীভাবে এই দুই তারকা বাড়ি ফিরে গেলেন, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অহমেদাবাদ উড়ে যাওয়ার আগে ইন্দোরেই অনুশীলনের সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এর পেছনেও কারণ আছে। ইন্দোরের ২২ গজ স্পিন সহায়ক। আর স্পিনিং উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই ইন্দোরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অহমেদাবাদের উইকেট কেমন হবে সে ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা নেই। তবে ক্রিকেটারদের স্পিনের বিরুদ্ধে দুর্বলতার জন্যই ইন্দোরে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তৃতীয় টেস্টে লোকেশ রাহুলের পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে দেওয়া হয়েছিল শুভমান গিলকে। কিন্তু তিনি সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং হেড কোচ রাহুল দ্রাবিড় শুভমান গিলের সঙ্গে নেটে দীর্ঘ সময় কাটান। এছাড়া শ্রেয়স আয়ার, শ্রীকর ভরতকে নিয়েও অনেকটা সময় ব্যয় করেন রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর। বোঝাই যাচ্ছে অহমেদাবাদে মাঠে নামার আগে ব্যাটিংই ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। অথচ বিশ্রামে গেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/kBi20oJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads