Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/kl1gREy
১২২ বছরে উষ্ণতম ফেব্রুয়ারি, দোলে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? https://ift.tt/LtaqKcN
West Bengal Weather Update গায়ে-মন রং লাগানোর দিন দোরগোড়ায়। কিন্তু, বসন্তে দহন জ্বালা! সেই সময় কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান আবহাওয়াবিদদের। মার্চের শুরু থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দোলেও রাজ্যজুড়ে উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস। আগামী চার দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আজ কেমন থাকবে ?সকাল থেকেই কলকাতার আকাশ কুয়াশাছন্ন। দৃশ্যমানতা অনেকটাই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ এবং দৃশ্যমানতা। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দহন জ্বালা বাড়তে পারে। ১২২ বছরে উষ্ণতম বসন্তে চোখ রাঙাচ্ছিল গরম। গোটা ফেব্রুয়ারি মাসে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৮১ শতাংশ বেশি ছিল। এর আগে ১৯০১ সালে ফেব্রুয়ারি মাসে এইভাবেই দাপট দেখিয়েছিল গরম। হত ফেব্রুয়ারি মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি স্বাভাবিকের থেকে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া একটি তথ্যে বলা হয়েছে, দেশের কিছু অংশে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে হিট ওয়েব ঠেকানোর জন্য সাধারণ মানুষকে সতর্ক করার কথাও তাতে বলা হয়েছে। কেমন থাকবে?দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে তাপমাত্রার পারদ। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভ্যাপসা গরম ভোগান্তি বাড়াতে পারে সাধারণ মানুষের। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আপেক্ষিক আর্দ্রতা বাড়াবে অস্বস্তি। কেমন থাকবে আবহাওয়া?বৃহস্পতিবার দার্জিলিং, কালিমপং , আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি মোটের উপর শুষ্কই থাকবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। IMD সূত্রে খবর, দেশের প্রায় সমস্ত এলাকাতেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য়ে গরম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/kl1gREy
Previous article
Next article

Leave Comments
Post a Comment