Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News - Ei Samay
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/oNW8yjv
100 টাকা থেকে হঠাৎ কমল পটলের দাম, আজ বাজারে সস্তা কী কী? https://ift.tt/WBT6cNw
সবজির দাম শীতের শুরুতে কলকাতা ও অন্য একাধিক জেলায় কমেছিল। পরে শীতের সময় দাম কমেছিল অনেকটাই। যদিও শীতের সিজন মেটার পরেও শহর ও শহরতলি এলাকায় সবজির দাম রয়েছে কমই। যদিও সব থেকে কম দামের সময় যে বাজার পার করে ফেলেছে তাও মানছেন অনেক ক্রেতা বিক্রেতারাই। সেই কারণেই যে ফুলকপি, বাঁধাকপি শীতে একেবারে সস্তায় মিলেছিল, তার দাম বেড়েছে বেশ কিছুটা।লক্ষ্মীবারে সবজি বাজারে মিলছে আলু, পটল, এঁচড়, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পেঁপে, বেগুন, সিমের মতো সবজি। ঢেলে বিক্রি হচ্ছে পেঁয়াজও। আলুর দাম বাজারে রয়েছে অনেকটাই সস্তা। প্রতি কেজি আলুর দাম রয়েছে 10 টাকা কেজি। বেগুনের প্রতি কেজির দাম রয়েছে 30 টাকা। সিম প্রতি কেজি বিকোচ্ছে 20 টাকাতে। পটলের প্রতি কেজির দাম রয়েছে 70 টাকা। যা কিনা আগের সপ্তাহের তুলনায় কেজিতে 30 টাকা কম।এদিন সবজি বাজারে এঁচড়ের দাম রয়েছে 50 টাকা কেজি। টমেটো প্রতি কেজি মিলছে 20 টাকা দরে। পেঁপের প্রতি কেজির দাম 20 টাকা। কুমড়োর প্রতি কেজির দাম রয়েছে 25-30 টাকা। কাঁচা লঙ্কার প্রতি 100 গ্রামের দাম রয়েছে 7-8 টাকা। বিশ্ব বাজারে পেঁয়াজের সংকট থাকলেও কলকাতা বা জেলায় তার কোনও প্রভাবই নেই। বাজারে মিলছে পর্যাপ্ত পেঁয়াজ। দাম রয়েছে প্রতি কেজি 30 টাকা।এবার নজর দেওয়া যাক মাছ বাজারের দামে। বাজারে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 200 টাকা দামে। গোটা রুই অবশ্য 160 টাকা কেজিতে কেনা যেতে পারে। তুলনামূলক ভাবে কাতলার দাম রয়েছে চড়া। প্রতি কেজি কাতলার দামই শুরু হচ্ছে 350 টাকা থেকে। বাগদা চিংড়ির দাম রয়েছে 350 টাকা কেজি থেকে শুরু।পাশাপাশি সস্তায় মাছ কিনতে হলে ছোট ট্যাংরার দাম রয়েছে 150 টাকা কেজি। 140 টাকা কেজিতে মিলবে রুইয়ের পোনাও। 120 টাকা কেজিতে কেনা যেতে পারে লোটে মাছ। এছাড়া দাম কম রয়েছে তেলাপিয়া, লাইলনটিকার মতো মাছও।অন্যদিকে ডিমের দাম গত এক মাসে অভাবনীয় ভাবে কমেছে। যে ডিমের জোড়া জানুয়ারিতে 15 টাকা ছুঁয়েছিল। সেই দাম খুচরো বাজারে নেমে এসেছে 10 টাকা জোড়া। অর্থাৎ প্রতি ট্রে ডিমের দাম প্রায় 60 টাকা করে সস্তা হয়েছে মাত্র এক মাসে। ফলে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের পকেটে।অন্যদিকে কলকাতার বাজারে মাংসের দাম রয়েছে আগুন। 190-200 কেজিতে পোলট্রি চিকেন বিক্রি হচ্ছে কলকাতায়। গোটা মুরগির প্রতি কেজির দাম রয়েছে প্রায় 135 টাকা। পাশাপাশি মাটনের দামে কোনও উত্থান বা পতন নেই। কলকাতায় প্রতি কেজি মাটন বিক্রি হচ্ছে 710-760 টাকার মধ্যে।
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/oNW8yjv
Previous article
Next article

Leave Comments
Post a Comment