কুন্তল: প্রতারিতদের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু সিবিআইয়ের https://ift.tt/eZgF27n - MAS News bengali

কুন্তল: প্রতারিতদের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু সিবিআইয়ের https://ift.tt/eZgF27n

এই সময়: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় এখন জেলবন্দি কুন্তল ঘোষকে যাঁরা অতীতে চাকরি পেতে টাকা দিয়েছিলেন, এ বার তাঁদের সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শুরু করল CBI। অভিযোগ, কুন্তল অনেকের থেকে টাকা নিয়েও চাকরি করিয়ে দিতে পারেননি। পরে তাঁরা বার বার টাকা ফেরত চাইলেও তা আর ফেরত দেননি হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল। এমনই অভিযোগ আগে করেছিলেন বিএড-ডিএলএড কলেজের মালিক জেলবন্দি তাপস মণ্ডলও। সেই ঘটনায় প্রতারিতদের বক্তব্য রেকর্ড করা শুরু করছে তদন্তকারী সংস্থা। এক দিকে যেমন কুন্তল যাঁদের থেকে টাকা নিয়েছিলেন, তাঁদের খোঁজ চলছে, তেমনই আবার সেই টাকা কোথায়, কী ভাবে পাচার হয়েছে--সে বিষয়েও তদন্ত চালাচ্ছে এবং ED। ইতিমধ্যেই শহরের এক পার্লারের মালকিন সোমা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ED। তিনি যে নথিপত্র জমা দিয়েছেন, তা খতিয়ে দেখা চলছে। সূত্রে খবর, সোমার অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আরও কয়েকটি অ্যাকাউন্টে তা চলে গিয়েছে। এক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে কেন টাকার লেনদেন হয়েছে--সে বিষয়ে খুব শীঘ্রই জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে পারে ED। এই লেনদেনের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে অভিযোগ। শুক্রবার সোমাকে CBI দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে। তিনি বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকরা বার বার প্রশ্ন করলেও তিনি অবশ্য মুখ খোলেননি। আবার কুন্তল দাবি করেছিলেন, তিনি ওই মহিলাকে চেনেন না। এ দিকে, শনিবার চুঁচুড়ার এক বাসিন্দা নিজাম প্যালেসে হাজির হন। তাঁর বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অভিযোগ, কুন্তল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই ব্যক্তির থেকে লক্ষ লক্ষ টাকা নেন। তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নিয়োগ-দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ এবং কুন্তল ঘোষ। তাঁরা আবার একে-অন্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন। কে সত্যি কথা বলছেন, তা নিয়ে এখনও যদিও ধন্দ কাটেনি। তদন্তকারীদের দাবি, এ দিন যাঁকে তলব করা হয়েছিল, তিনি এই তিন জনকেই চেনেন। জানা গিয়েছে, সাক্ষ্য দিতে এসে বিরুদ্ধেই মূলত অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ওই ব্যক্তির সঙ্গে কথা বলে গোয়েন্দারা জানার চেষ্টা করেছেন, আর কারা এ ভাবে প্রতারিত হয়েছেন। ওই ব্যক্তির কাছ থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্রও জমা নিয়েছেন তদন্তকারীরা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/tF71IKB
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads