জ্বালানির দরে স্বস্তি! একাধিক শহরে কমল পেট্রল, ডিজেলের দাম https://ift.tt/bUdivMt - MAS News bengali

জ্বালানির দরে স্বস্তি! একাধিক শহরে কমল পেট্রল, ডিজেলের দাম https://ift.tt/bUdivMt

শনিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। WTI অপরিশোধিত তেলের দর এদিন প্রতি ব্যারেলে বেড়েছে 0.96 ডলার। ফলে এই অশোধিত জ্বালানির দাম রয়েছে 76.68 ডলার। একই সময়ে, ব্রেন্ট ক্রুডের দাম 1.19 ডলার বেড়ে হয়েছে 82.78 ডলার। ফলস্বরূপ, দেশের অনেক জায়গায় পেট্রলের দামও বেড়েছে। তেল বিপণন সংস্থাগুলি প্রতিদিন সকালের মতো নতুন জ্বালানির দাম সামনে আনে।এদিন হিমাচল প্রদেশে পেট্রলের দাম 63 পয়সা কমেছে। এ রাজ্যে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 95.07 টাকা। ডিজেলের দামও 57 পয়সা কম হয়েছে। ফলে এই শহরে প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 84.38 টাকা। হিমাচল ছাড়াও হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং তেলেঙ্গনা ও আরও কয়েকটি রাজ্যে পেট্রল ও ডিজেলের দাম কমেছে। অন্যদিকে, পঞ্জাবে পেট্রল 47 পয়সা বেশি দামে বিক্রি হচ্ছে। এই শহরে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 97.81 টাকা। পাশাপাশি ডিজেল 45 পয়সা বেড়ে প্রতি লিটারে হয়েছে 88.15 টাকা। একইসঙ্গে পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র সহ আরও কয়েকটি রাজ্যেও পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। দেশের 4 টি মহানগরে জ্বালানির দাম একই রয়েছে। দেশের 4 মেট্রো শহরে পেট্রল- ডিজেলের দাম
  • দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 96.72 টাকা। পাশাপাশি রাজধানী শহরে ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে 89.62 টাকা।
  • মুম্বইতে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 106.31 টাকা। আবার এই শহরে প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 94.27 টাকা।
  • যদি কলকাতায় জ্বালানির দাম দেখা হয়, সেক্ষেত্রে শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 106.03 টাকা। আবার প্রতি লিটারে ডিজেলের দাম রয়েছে 92.76 টাকা। গত 10 মাস ধরে কলকাতায় জ্বালানির দামে কোনও পরিবর্তন আসেনি।
  • চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 102.63 টাকা। দক্ষিণের এই শহরে ডিজেলের দাম রয়েছে 94.24 টাকা।
প্রতিদিন সকাল 6টায় নতুন দাম জারি করা হয়প্রতিদিন সকাল 6 টায় পেট্রল এবং ডিজেলের দাম পরিবর্তন এবং নতুন রেট জারি করে তেল সংস্থাগুলি। পেট্রল এবং ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্য জিনিস যোগ করার পরে, জ্বালানির মূল দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই চড়া দামে পেট্রল- ডিজেল কিনতে হচ্ছে আমজনতাকে। ফলে তীব্র অস্বস্তি রয়েছে সাধারণ মানুষের পকেটে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/0QHCLcK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads