সবুজ সাথীর সাইকেল পেতে লাগবে ১০০ টাকা! ডোমজুড়ের স্কুলে দুর্নীতির অভিযোগ https://ift.tt/PYD5FfR - MAS News bengali

সবুজ সাথীর সাইকেল পেতে লাগবে ১০০ টাকা! ডোমজুড়ের স্কুলে দুর্নীতির অভিযোগ https://ift.tt/PYD5FfR

: সরকারের দেওয়া ফ্রি সাইকেল, অথচ তা পেতে পড়ুয়াদের গুণতে হচ্ছে ১০০ টাকা। এমনই অভিযোগ সামনে এল হাওড়ার ডোমজুড়ে। অভিযোগ, ডোমজুড়ের কলোরা হাইস্কুলে ছাত্র-ছাত্রীরা ১০০ টাকা দিলে তবেই মিলছে সরকারের দেওয়া সবুজ সাথী প্রকল্পের সাইকেল। শুক্রবার এই অভিযোগকে ঘিরে অভিভাবকেরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন স্কুলে। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, কারা টাকা নিচ্ছেন তা তিনি জানেন না। এই গোটা ব্যাপারটা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।গত তিনদিন ধরে ডোমজুড়ের কলোরা হাইস্কুলে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে দশম শ্রেণীর প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ করা হচ্ছিল। অভিভাবকদের অভিযোগ, এদিন যেসব ছাত্র-ছাত্রীরা স্কুলে সাইকেল নিতে আসে তাদের কাছে সাইকেলের বিনিময়ে ১০০ টাকা করে নেওয়া হয়। শুক্রবার স্কুলে গিয়েও দেখা গেল রীতিমতো বেঞ্চে বসে ১০০ টাকা করে নিচ্ছে কয়েকজন যুবক। যদিও এই টাকার বিনিময়ে যদিও কোনও রশিদ দেওয়া হচ্ছে না। কেন স্কুল টাকা নিচ্ছে ? এই প্রশ্নে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, স্কুলের শিক্ষকরা টাকা না নিয়েও তাদের মদতে স্কুল কমিটির লোকজন টাকা নিচ্ছে। এই টাকা যাচ্ছে কোথায় এনিয়ে তারা প্রশ্ন তোলেন। সরকারের দেওয়া সাইকেলের জন্য কেন টাকা দিতে হবে এই নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। অন্যদিকে, স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন তারা সরকারি নির্দেশিকার বাইরে কিছু কাজ করেন না। বিডিও অফিস থেকে সাইকেল আনতে কিছু টাকা খরচ হয় ঠিক। কিন্তু, স্কুলে সাইকেল কিভাবে আনা হবে বা ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে সে ব্যাপারটা দেখে স্কুলের ম্যানেজিং কমিটি। স্কুলের মধ্যে কেউ টাকা নিচ্ছেন কিনা তা তার জানা নেই। তিনি এ ব্যাপারে তদন্ত করে দেখবেন। স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্য বলেন টাকা নেওয়ার কথা নয়। কিন্তু তা সত্বেও কারা টাকা তুলছেন তা তিনি দেখবেন। এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে শীঘ্রই মিটিং বসবে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/EtlzQjJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads