গরহাজির বিধায়ক-তালিকা তৈরির নির্দেশ মমতার https://ift.tt/83DQkWu - MAS News bengali

গরহাজির বিধায়ক-তালিকা তৈরির নির্দেশ মমতার https://ift.tt/83DQkWu

এই সময়: বিধানসভার অধিবেশনে দলের বিধায়কদের উপস্থিতি সুনিশ্চিত করতে একাধিক বার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশনে দলের বিধায়কদের বারংবার সতর্কও করেছেন। তাতেও হুঁশ ফেরেনি অনেক তৃণমূল বিধায়কের। বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে আচমকা বিধানসভায় এসে সেটা নিজের চোখে দেখে তুমুল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দলের কোন কোন বিধায়ক বিধানসভায় অনুপস্থিত ছিলেন--তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যের পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। এটা জানাজানি হতেই শোরগোল পড়েছে তৃণমূল বিধায়কদের মধ্যে। সূত্রের খবর, যাঁরা ওই দিন অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিতে পারেন দলনেত্রী। তাঁদের মধ্যে কয়েক জন মন্ত্রীও রয়েছেন। তৃণমূল বিধায়কদের একাংশ জানাচ্ছেন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যে সময়ে বিধানসভায় আসেন, সেই সময়ে তিনি সাধারণত আসেন না। যে দিন তিনি আসেন, সে দিন দুপুরের মধ্যেই চলে আসেন। দলের বিধায়ক, মন্ত্রীরা বিধানসভায় পা দেওয়ার আগেই জেনে নেন, মুখ্যমন্ত্রী আসবেন কিনা। মুখ্যমন্ত্রী বিধানসভায় এলে পুলিশ প্রহরাও বাড়ে। সেটা দেখেও অনেকে আন্দাজ করেন। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কাউকে কিছু বোঝার সুযোগই দেননি। আচমকা বিকেলে চলে আসেন। মুখ্যমন্ত্রী আসবেন না ধরে তার আগেই তৃণমূলের অনেক বিধায়ক এবং মন্ত্রী বিধানসভা ছেড়েছিলেন। দু'একজন অবশ্য শেষ মুহূর্তে খবর পেয়ে ফিরে আসেন। কিন্তু বাকিরা পারেননি। তবে মুখ্যমন্ত্রী অনুপস্থিত বিধায়কদের তালিকা চেয়ে পাঠালেও শুক্রবারের ছবিটাও খুব বদলায়নি। এ দিনও বিধানসভায় বহু তৃণমূল বিধায়ক গরহাজির ছিলেন। বিধায়কদের উপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিচ্ছেন শুনে মুর্শিদাবাদের এক তৃণমূল বিধায়কের বক্তব্য, 'সারাদিন বিধানসভায় বসে বক্তব্য শোনার মতো ধৈর্য্য আর ক'জনের আছে! অন্য কাজও থাকে। কারও আদালতে হাজিরা থাকে। সেটাও গুরুত্বপূর্ণ। তাই সবাইকে এক ভাবে দেখা ঠিক নয়। তবে মুখ্যমন্ত্রী বিধানসভায় থাকবেন আর আমরা বাইরে, এটা দৃষ্টিকটু।'


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/LHPUxgh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads