'সারা বৌদিকে চাই', শুভমানের কাছে আবদার সমর্থকদের https://ift.tt/uTM4Rpb - MAS News bengali

'সারা বৌদিকে চাই', শুভমানের কাছে আবদার সমর্থকদের https://ift.tt/uTM4Rpb

অহমেদাবাদে বর্ডার গাভাসকার ট্রফির চতুর্থ ম্যাচ খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের খেলা শেষে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। শুরু থেকে অজিদের দাপট থাকলেও ম্যাচে একাধিক মজার মুহূর্ত দেখা গিয়েছে পুরো ম্য়াচে। যারমধ্যে অন্যতম হল শুভমান গিলকে নিয়ে। পুরো দুটো দিন তিনি ফিল্ডিং করেছেন। আর ফিল্ডিং করার সময় তাঁকে লক্ষ্য করে শোনা গেল সারা সারা স্লোগান।অহমেদাবাদ টেস্টে হাজির ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট খেলার ৭৫ বছর উদযাপন করতে তাঁরা উপস্থিত ছিলেন। যদিও তাঁরা প্রথমদিনের কিছুক্ষণ ম্যাচ দেখে তারপর স্টেডিয়াম ছাড়েন। এই ম্য়াচে নজর কাড়েন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন। খোয়াজা এই নিয়ে তৃতীয়বার ভারত সফরে এসে তিনি সেঞ্চুরি পেলেন। অন্যদিকে প্রথমবার টেস্টে সেঞ্চুরি পেলেন ক্যামেরন গ্রিন।ভারত প্রায় দু’দিন ফিল্ডিং করে। ১৬৭.২ ওভার ফিল্ডিং করতে হয়। শুভমান গিলও রয়েছে সেই তালিকায়। কখনও সিলি পয়েন্ট, কখনও স্লিপ আবার কখনও বাউন্ডারির ধারে তাঁকে ফিল্ডিং করতে দেখা যায়। তবে ফিল্ডিংয়ের সময় তাঁকে উদ্দেশ্য করে দর্শকরা স্লোগান দেন। ম্য়াচের সময় দেখা যায়, বাউন্ডারির সামনে ফিল্ডিং করছিলেন শুভমান। সেই সময় গ্যালারি থেকে শোনা যায় সমর্থকরা বলছেন, “আমাদের বৌদি কীরকম হবে? সারা বৌদির মত হবে।”এই প্রথমবার নয়, এরআগেও শুভমানকে উদ্দেশ্য করে সারা সারা চিৎকার শোনা গিয়েছে। তিনি অতীতে এই আওয়াজ শুনে হেসেছিলেন। এবারও তিনি একই কাজ করলেন। তবে এই সারা কোন সারা তা জানা যায়নি। শুভমানের সঙ্গে যেমন সারা আলি খানকে একাধিকবার রেস্তরাঁতে দেখা গিয়েছে, সেইরকম তাঁর সঙ্গে সারা তেন্ডুলকরের সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তাদের একাধিক ইন্সটাগ্রাম পোস্টে মিলও পাওয়া গিয়েছে।এই ফিল্ডিংয়ের সময় শুভমান গিলকে দেখা যায় নতুন ধরনের হেলমেট পরতে। আর পাঁচটা হেলমেটের মত ছিল না এটি। বদলে এটির সামনের জালিটা বেশ বড় ছিল। যাতে বলটা গলার কাছে লাগতে না পারে। তবে তিনি প্রথম দিন যেমন ক্যাচ ছেড়ছেন একটা পরের দিন তিনি সিলি পয়েন্ট থেকে গুরুত্বপূর্ণ ক্যাচও নিয়েছেন। ফিল্ডিংটা তাঁর কাছে মেশানো হলেও ব্যাটিংটা তিনি কেমন করেন তা দেখার। কারণ গত ম্যাচে তিনি রান পাননি, ফলে এবার তাঁকে পেতে হবে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Vx3hfb0
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads