Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/XOvEwD1
আজ হাওড়া-বর্ধমান রুটে বাতিল দেড়শো ট্রেন https://ift.tt/wC5asDJ
এই সময়, কলকাতা ও হাওড়া: আপ ও ডাউন মিলিয়ে ৬২টি লোকাল ট্রেন এবং ৮২টি মেল ও এক্সপ্রেস পুরোপুরি বন্ধ থাকছে আজ, বৃহস্পতিবার। বুধবার দুপুরে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ জৈন সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন। বর্ধমানে ২১৩ নম্বর ব্রিজটি ভাঙার জন্যই হাওড়া-বর্ধমান রুটে এমন মেগা ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৯০১ সালে বর্ধমান স্টেশনের কাছে ওই রেলওয়ে ওভারব্রিজটি তৈরি করা হয়েছিল। যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে পুরোনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। এ প্রসঙ্গে হাওড়ার ডিআরএম মণীশ জৈন বুধবার বলেন, 'ব্রিজটি ভাঙার পর অনেকটাই জায়গা পাওয়া যাবে। ওই জায়গায় নতুন ট্র্যাক পাতা সম্ভব। যাত্রীদের সুবিধায় নতুন কিছু করতে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও বাড়ানো সম্ভব। কাজেই পরিকাঠামোগত উন্নতির জন্য ওই ব্রিজটি ভেঙে ফেলা খুব দরকারি।' ২৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ব্রিজ ভাঙার কাজ। পুরো কাজ শেষ করতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে জানান মণীশ।পূর্ব রেল জানাচ্ছে, ওই ব্রিজ ভাঙার জন্য (৯ ফেব্রুয়ারি) রুটে দেড়শোর কাছাকাছি ট্রেন বাতিল থাকছে। বাতিল ট্রেনের মধ্যে হাওড়া-বর্ধমান মেন লাইনে আপ ও ডাউন মিলিয়ে ১৭ জোড়া ইএমইউ লোকাল, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আপ ও ডাউন মিলিয়ে ১৪ জোড়া ইএমইউ লোকাল, হাওড়া-বর্ধমান রুটে একজোড়া এমইএমইউ, শিয়ালদহ-গোডা রুটে একজোড়া এমইএমইউ রয়েছে। এ ছাড়াও রয়েছে আপ ও ডাউন মিলিয়ে ৪১ জোড়া মেল-এক্সপ্রেস। যদিও বন্দে ভারত কিংবা রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন বাতিল করা হবে না।তবে শুধুই ট্রেন বাতিল নয়, কিছুটা সুবিধা করে দিতে আজ ৪২টি বিশেষ ট্রেনও চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেন ও কর্ড লাইনে। এর মধ্যে মেন লাইনে হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত অংশে আপ ও ডাউন মিলিয়ে ২২টি ইএমইউ স্পেশ্যাল এবং কর্ড লাইনে হাওড়া থেকে মশাগ্রামের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে ২০টি ইএমইউ স্পেশ্যাল রয়েছে।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/XOvEwD1
Previous article
Next article

Leave Comments
Post a Comment