Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/N3zgmjE
দোষী হলে টাকা ফেরতের সঙ্গে জেল, বার্তা কোর্টের https://ift.tt/6gVTW8l
এই সময়: স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে যাঁরা স্কুলে (Group D) কর্মী হিসেবে চাকরি পেয়েছেন, তাঁদের সেই চাকরি যে অসৎ পথে আসেনি, তার প্রমাণ তাঁদেরই করতে হবে বলে হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট ()। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে চাকরিও যাবে, উপার্জিত টাকাও যাবে, উপরন্তু যেতে হবে জেলে। এ দিন শুনানিতে সিবিআইয়ের আইনজীবী এবং এসএসসির আইনজীবীর মধ্যে বাদানুবাদে এক সময়ে উঠে আসে হাঁড়ি-ভর্তি রসগোল্লার প্রসঙ্গও। গ্রুপ-ডি নিয়োগ নিয়ে তদন্ত প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী সওয়ালে বলেন, 'সিবিআই (CBI) হাতে হাঁড়ি-ভর্তি রসগোল্লা তুলে দেবে, এটা হয় না। (এসএসসি) এবং মধ্যশিক্ষা পর্ষদেরও নিজেদের ক্ষমতা প্রয়োগ করে পদক্ষেপ করা প্রয়োজন।' পাল্টা সওয়ালে এসএসসির আইনজীবী কটাক্ষ করেন, 'সিবিআইয়ের সেই রসগোল্লার হাঁড়ি আরশোলায় ভর্তি। আমাদের মুখ খোলাবেন না।' ওএমআর শিট (OMR Sheet) কারচুপিতে নাম থাকা ১৬৯৮ জন চাকরিপ্রাপককে কড়া বার্তা দেন বিচারপতি বসু। যাঁদের নামে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে, তাঁরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে জেল হবে বলে বার্তা দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, তিনি সিবিআইকে বলেন, 'যে ১৬৯৮ জনের বিরুদ্ধে কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে, তাঁদের কেন মামলায় যুক্ত করছেন না? তদন্তে গতি আনুন।' বিচারপতির বক্তব্য, এই ১৬৯৮ জনের বক্তব্য শুনতে অবিলম্বে নোটিস জারি করা প্রয়োজন। এই প্রসঙ্গে সিবিআই আদালতে জানায়, কয়েক জন সহযোগিতা করলেও সবাই সাহায্য করছেন না। তখন আদালত বলে, যাঁরা সহযোগিতা করছেন না, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে সিবিআই। সেই ক্ষমতা তাদের আছে। বিচারপতির বক্তব্য, 'এঁরা নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে টাকাও যাবে, জেলেও যেতে হবে।' আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/N3zgmjE
Previous article
Next article

Leave Comments
Post a Comment