শুভেন্দুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি কানাইয়ের https://ift.tt/RVLJWIM - MAS News bengali

শুভেন্দুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি কানাইয়ের https://ift.tt/RVLJWIM

এই সময়, সাগরদিঘি: তিনদিনের মধ্যে ক্ষমা না চাইলে, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিলেন জঙ্গিপুরের সাংগঠনিক চেয়ারম্যান তথা নবগ্রামের তৃণমূল বিধায়ক ()। বুধবার তিনি বলেন, 'আইনজীবীর সঙ্গে কথা বলেছি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছেন, তা ডাহা মিথ্যা কথা। যেটা বলছেন তা প্রমাণ করতে পারবেন তো? আমি গাড়ি কিনেছি স্ত্রীর নামে লোন করে। সেই কাগজপত্র রয়েছে আমার কাছে।'মঙ্গলবার সাগরদিঘি উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে জনসভায় এসে জানিয়েছিলেন, কানাইবাবুকে তৃণমূলে আসার জন্য ৫০ লক্ষ টাকা ছাড়াও এনায়েত একটি স্করপিও গাড়ি দিয়েছে। যা নিয়ে বিতর্ক দেখা দেয়। ২০১৮ সালের ডিসেম্বর মাসে সিপিআইএমের টিকিটে জয়ী কানাই শুভেন্দুর হাত ধরে যোগদান করেন। তখনই তিনি টাকা ও গাড়ি নিয়েছিলেন বলে অভিযোগ করেন শুভেন্দু। সিপিআইএম-এর জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, 'আমরা সে সময়ে অভিযোগ করেছিলাম। যিনি ওকে তৃণমূলে নিয়ে গিয়েছিলেন, তিনি বর্তমানে বিজেপি নেতা। আমরা চাই পুরো ঘটনার হোক।'প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন,'আজ যিনি বিজেপি নেতা হয়েছেন, তিনি তখন মুখ্যমন্ত্রীর সেনা ছিলেন। সে সময়ে কংগ্রেসকে ভাঙার জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। বিধায়ক, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সবকিছুতেই আলাদা আলাদা রেট ছিল। সব কিছু আমার জানা আছে।'


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/oWI4gbL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads