শুরুতেই ভিড়ের আশা, মেট্রোর বিশেষ নজর রুবি মোড় স্টেশনে https://ift.tt/usCS07B - MAS News bengali

শুরুতেই ভিড়ের আশা, মেট্রোর বিশেষ নজর রুবি মোড় স্টেশনে https://ift.tt/usCS07B

এই সময়: হাসপাতাল, শিল্প তালুক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইএম বাইপাস থেকে শহরে ঢোকার পথ- এই ত্রিযোগের ফলে উদ্বোধনের পর থেকেই যাত্রীদের ভালো মতো চাপ সামলাতে হবে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় ওরফে রুবি মোড় স্টেশনকে। তাই, গোড়া থেকেই এই স্টেশন কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিশেষ নজরে। কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের অনুমোদন চলে আসার পর অরেঞ্জ লাইনে ট্রেন চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা।নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর ভায়া রাজারহাট- বিভিন্ন শাখার মধ্যে অরেঞ্জ লাইনই দীর্ঘতম। ২৯ কিলোমিটার দীর্ঘ এই লাইনের মধ্যে অবশ্য প্রাথমিক ভাবে মাত্র ৫.৪ কিলোমিটার অংশে ট্রেন চালিয়েই লাইনের উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মোট দৈর্ঘ্যের মাত্র ১৬ শতাংশ অংশে ট্রেন চলবে। তাতেও নিশ্চিন্তে নেই কলকাতা মেট্রোর কর্তারা। এর একমাত্র কারণ ওই হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। কলকাতা মেট্রোর কর্তারা জানাচ্ছেন, মেট্রো রেল ও সড়ক পরিবহণের মধ্যে বদলাবদলির সুবিধে রয়েছে বলেই গুরুত্ব এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এমনিতেই রুবি মোড় শহরের সব চেয়ে ব্যস্ত মোড়গুলোর অন্যতম। একদিকে ওই জায়গা ও তার কাছাকাছি রয়েছে বিভিন্ন হাসপাতাল এবং অন্য দিকে, ওই জায়গা দিয়ে যাওয়া যায় কসবা শিল্প তালুকে। আবার ইএম বাইপাস বরাবর এসে গড়িয়াহাটের দিক দিয়ে ঢোকার পক্ষেও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের অবস্থান খুবই সুবিধেজনক। ওই স্টেশনের কাছাকাছি বহু স্কুল-কলেজেরও অবস্থান। আনন্দপুরের 'পাসপোর্ট সেবা কেন্দ্র'-ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের একেবারে পাশে। মেট্রো কর্তাদের অনেকের বক্তব্য, হাওড়া-হুগলির মতো জেলা থেকে আসা যাত্রীদেরও সুবিধে হবে রুবি মোড় স্টেশনের জন্য। কারণ, কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথ মেট্রো এবং অরেঞ্জ লাইন এসে মিশেছে কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশনে। যাত্রীরা মাত্র একটি টিকিট কেটে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ায় এসে সেখান থেকে ট্রেন বদল করে রুবি পর্যন্ত মেট্রোতেই আসতে পারবেন। তাই, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনটি নির্মাণের সময়ে ভিড় সামাল দেওয়া এবং যাত্রিস্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনটির দু'টি প্ল্যাটফর্ম থাকবে। প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১৮০ মিটার। স্টেশনে যথেষ্ট সংখ্যক টিকিট কাউন্টার, বসার জায়গা, প্রাথমিক চিকিৎসার জায়গা, শৌচাগার, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, দৃষ্টিহীনদের সুবিধের জন্য বিশেষ ভাবে চিহ্নিত মেঝে এবং দ্রুত ধোঁয়া বেরোনোর ব্যবস্থা ও অগ্নি-নির্বাপণ ব্যবস্থা থাকছে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/IAKJqgL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads