ব্রাজিলের সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্টের প্রাসাদে বলসেনারো সমর্থকদের তাণ্ডব https://ift.tt/vtndZCT - MAS News bengali

ব্রাজিলের সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্টের প্রাসাদে বলসেনারো সমর্থকদের তাণ্ডব https://ift.tt/vtndZCT

আমেরিকার ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্যাম্পের () সমর্থকরা যা করেছিলেন, এবার ব্রাজিলে (Brazil) সেই কাণ্ড ঘটালেন প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ( ) সমর্থকেরা। রাজধানী ব্রাসিলিয়ার (Brasilia) জাতীয় আইনসভা কংগ্রেস, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্টের প্রাসাদে নজিরবিহীন তাণ্ডব। বলসেনারোকে চক্রান্ত করে প্রেসিডেন্ট নির্বাচনে হারানোর অভিযোগে তুলকালাম। পুলিশের ব্যারিকেড ভেঙে অতিডানপন্থী বলসেনারোর শতশত সমর্থক প্রেসিডেন্টের প্রাসাদ, সুপ্রিম কোর্টে ঢুকে পড়ে। চলে ভাঙচুর, লুঠপাঠ। এই ঘটনাকে ফ্যাসিবাদী হামলা বলে, কড়া নিন্দা করেছেন ব্রাজিলেন বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভা (Lula da Silva)। ব্রাসিলিয়ায় এই তাণ্ডবের নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার কড়া নিন্দা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও ()। ভোটে হেরে তাণ্ডব! ডোনাল্ড ট্রাম্পের 'বন্ধু' হিসেবে পরিচিত অতি ডানপন্থী নেতা ( Jair Bolsonaro)-কে ভোটে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছেন বামপন্থী (Lula da Silva)। ২৫ ডিসেম্বর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। তবে, ভোটে হার মানতে পারেনি বলসেনারোর সমর্থকরা। গত কিছুদিন ধরে বারবার দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভের নামে ভাঙচুর, তাণ্ডব চলেছে। সেনা অভ্যত্থানের দাবি তুলেছে বলসেনারো শিবির। সেই দাবিতেই রবিবার নজিরবিহীন কাণ্ড ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় (Brasilia)। হদলু-সবুজ জামা পড়া বলসেনারো সমর্থকরা ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে ন্যাশনাল কংগ্রেস, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্টের প্যালেস চত্ত্বরে ঢুকে পড়ে। নিরাপত্তা কর্মী দের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় তাঁদের। কয়েকজন বলসেনারো সমর্থক প্রেসিডেন্টের প্যালেসের ছাদে উঠে পড়ে। সেনা অভ্যুত্থানের দাবিতে ব্যানার হাতে ব্রাজিলের জাতীয় কংগ্রেসের ছাদে উঠে পড়ে বেশ কয়েকজন। ক্যাপিটল হিলের পর ব্রাসিলিয়া ভোটে হেরে তাণ্ডব, ভাঙচুর। (Donald Trump) ভোটে হারের পর ঠিক এমনটাই করেছিলেন তাঁর সমর্থকরা। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে ঢুকে নজিরবিহীন তাণ্ডব চালায়। টুইট করে অশান্তিতে ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে খোদ বিরুদ্ধে। এই ঘটনাকে আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে 'কালো দিন' বলে বর্ণনা করেছেন ট্রাম্প বিরোধীরা। হামলার সময় ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের প্রাসাদে ছিলেন না প্রেসিডেন্ট লুলা দা সিলভা (Lula da Silva)। দক্ষিণ-পূর্ব ব্রাজিলে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ব্যস্ত ছিলেন তিনি। সেখান থেকেই ডিক্রি জারি করেছেন তিনি। সরকারকে রাজধানীর আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য বিশেষ ক্ষমতা দিয়েছেন তিনি।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/GEsaWBK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads