প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হাওড়ার BJP নেতা! তৃণমূলে যোগ দিতেই শুরু বিতর্ক https://ift.tt/z0ZHxdM - MAS News bengali

প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হাওড়ার BJP নেতা! তৃণমূলে যোগ দিতেই শুরু বিতর্ক https://ift.tt/z0ZHxdM

Howrah : চাকরি দেওয়ার নাম করে গ্রেফতার হয়েছিলেন নেতা। বিজেপির তরফে প্রার্থীও হয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে। হাওড়ার সুমিত রঞ্জন কাঁড়ার এবার যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে ()। রবিবার হাওড়ার (Howrah) উদয়নারায়নপুরের (Udaynarayanpur) তৃণমূল বিধায়ক সমীর পাঁজার হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন তিনি। রবিবার তৃণমূলের এক প্রতিবাদ সভায় পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে নাম লেখান আরও প্রায় ২৫০০ কর্মী। উদয়নারায়নপুরে বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে তাঁদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল গত বিধানসভা নির্বাচনে উদয়নারায়নপুরের প্রাথী সুমিত রঞ্জন কাঁড়ারের বিরুদ্ধে। এই অভিযোগে গত জুন মাসে উদয়নারায়ণপুর থানার পুলিশ BJP-র এই প্রার্থীকে গ্রেফতার করেছিল। আর পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির সেই প্রাথী এবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার বিকেলে উদয়নারায়নপুরের গড়ভবানীপুরে আয়োজিত এক প্রতিবাদ সভায় সুমিত রঞ্জন কাঁড়ার তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিন দলে যোগ দেওয়া বিজেপির এই প্রার্থীর হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। তবে এদিন শুধু সুমিত কাঁড়ার একা নয় উদয়নারায়ণপুর ব্লকের একাধিক পঞ্চায়েতের প্রায় ২৫০০ তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়ার পর সুমিত রঞ্জন কাঁড়ার বলেন, "একটা ভুল করেছিলাম। দাদার কাছে ক্ষমা চেয়ে তৃণমূলে ঢুকেছি। দাদা একজন কর্মী হিসেবে আমাকে যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব পালন করব।" অন্যদিকে, সুমিত রঞ্জন কাঁড়ার দলে যোগ দেওয়া প্রসঙ্গে সমীর পাঁজা জানান, "ছোট ভাই হিসেবে ও একটা ভুল করেছিল। সুমিত ভুল‌ স্বীকার করে নেওয়ায় আজ আমরা ওঁকে দলে নিলাম।" তবে শুধু সুমিত নয়, যদি ভুল করে অন্য রাজনৈতিক দলে চলে যাওয়া কোনও কর্মী ভুল স্বীকার করে দলে আসতে চায় তাহলে আমাদের দরজা খোলা আছে বলে জানান বিধায়ক সমীর পাঁজা। প্রসঙ্গত, গত বছর জুন মাসে গ্রেফতার হন সুমিত রঞ্জন কাঁড়ার। অভিযোগ ছিল, ২০১৩-১৪ সালে প্রাইমারি, এসএসসি- সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই বিজেপি নেতা। প্রায় শতাধিক পড়ুয়াদের থেকে ২ লাখেরও বেশি টাকা নিয়েছিলেন তিনি বলে অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার করে।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/HOYywqD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads