'বাংলার বদনাম না হয়...', কেন্দ্রীয় দল নিয়ে সাবধানবাণী তৃণমূল বিধায়কের https://ift.tt/Q8Cy4UJ - MAS News bengali

'বাংলার বদনাম না হয়...', কেন্দ্রীয় দল নিয়ে সাবধানবাণী তৃণমূল বিধায়কের https://ift.tt/Q8Cy4UJ

West Bengal Local News: কেন্দ্রীয় প্রতিনিধি দলকে নিয়ে করা মন্তব্য থেকে সরে এলেন পশ্চিম মেদিনীপুরের () জেলা তৃণমূল কো-অর্ডিনেটর ()। রাজ্যে (Pradhan Mantri Awas Yojana) দুর্নীতির তদন্তে একাধিক জেলায় হানা দিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরে এসে পৌঁছায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় প্রতিনিধির দল জেলায় পৌঁছানোর পরেই অজিত মাইতির এক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক ছড়ায়। সেই প্রসঙ্গে অজিত মাইতি বলেছিলেন, 'গ্রামে গ্রামে কেন্দ্রীয় দলকে বিক্ষোভের মুখে পড়তে হবে।' ৪৮ ঘণ্টার মধ্যে নিজের আগের বক্তব্য থেকে অবস্থান বদলালেন পিংলার তৃণমূল কংগ্রেস বিধায়ক। "কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সাথে এমন কোন ঘটনা ঘটানো যাবেনা , যাতে সারা বাংলার বদনাম হয়", প্রকাশ্য মঞ্চে কর্মীদের উদ্দেশে বার্তা জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির। যদিও এই নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। বৃহস্পতিবার দলের এক কর্মী সমাবেশে যোগ দিয়ে অজিত মাইতি বলেন, 'কোথাও কেন্দ্রীয় দলের সদস্যদের সঙ্গে এমন কিছু ঘটানো যাবে না, যাতে বাংলার বদনাম হয়! ব্লক ও গ্রাম পঞ্চায়েত এলাকায় সতর্ক থাকতে হবে। প্রতিবাদ জানানো জনগণের অধিকার, ন্যায্য কথা বলার মধ্যেও কোনও ভুল কিছু নেই। কিন্তু মাথায় রাখতে হবে কোথাও যেন জোর জবরদস্তি না হয়। এত লোকের সম্মিলিত প্রচেষ্টাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, তবে দল তা বরদাস্ত করবে না। কেন নিয়ে বারবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হবে। দলের কথা অভ্যন্তরে বলতে হবে। বারবার কেন সংবাদমাধ্যমে এই নিয়ে আলোচনা হবে।' অজিত মাইতির এই মন্তব্য সামনে আসার পর থেকে কটাক্ষ করতে ছাড়েনি ( Leader)। তৃণমূলকে বিঁধেছেন জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুচ্ছাইত। তিনি বলেন, 'অজিত বাবু এখন বুঝতে পেরেছেন যে এই সব করে কোনও লাভ নেই। দু'দিন আগেই তিনি বিক্ষোভ দেখাতে বলেছিলেন, এখন বলছেন কেন্দ্রীয় দলের সঙ্গে বিক্ষোভ করা যাবে না। ওঁর মন্তব্য থেকে প্রমাণিত বিক্ষোভের পিছনে তৃণমূল জড়িত। অভিযোগ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় দল এসেছে। কারণ কেন্দ্র আবাস যোজনার টাকা দিয়েছে। যাঁরা যাঁরা টাকা চুরি করেছে তাঁরা আগামী দিন জেল খাটবে। আপনি যা বলেছেন তা বলা যায় না।'


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/cw9aWHs
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads