Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/4Nv9kA2
মাঝ আকাশে এমার্জেন্সি গেট খোলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য: কংগ্রেস https://ift.tt/nLpU50u
মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা (Emergency Gate) খুলে দেন ()। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করল বিরোধী দল কংগ্রেস (Congress)। তাঁদের আরও অভিযোগে, গোটা ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Government)। প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর তামিলনাড়ুর (Tamil Nadu) চেন্নাই (Chennai) থেকে কেরালার (Kerala) তিরুচিরাপল্লিগামী (Tiruchirapalli) ইন্ডিগোর (IndiGo) বিমানের আপৎকালীন দরজা মাঝ আকাশে খুলে যায় বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে নেমেছে Director General of Civil Aviation বা DGCA। কংগ্রেসের দাবি,বিমানে ছিলেন বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তথা বিজেপি যুব মোর্চার প্রধান (Bangaluru South MP and )। তিনি উড়ানের আপৎকালীন দরজা মাঝে আকাশে হঠাৎ করেই খুলে দিয়েছিলেন বলে জানিয়েছে দেশের প্রাচীনতম দল। এদিন কর্নাটক প্রদেশ কংগ্রেসের তরফে বারবার বিজেপি সাংসদকে নিশানা করা হয়। "শিশু সুলভ মন নিয়ে কাণ্ডজ্ঞানের মতো আচরণ করলে কী ঘটনা ঘটে, এটা তারই প্রমাণ। অন্য যাত্রীদের জীবন নিয়ে তামাশা করা যায় কি?" প্রশ্ন তুলেছে কর্নাটক কংগ্রেস। এদিন শুধু নিশানাই নয়, এই ইস্যুতে একের পর এক টুইট করতে দেখা গিয়েছে কংগ্রেস নেতৃত্বকে। তাঁদের আক্রমণের লক্ষ্য ছিল কেন্দ্রের বিজেপি সরকার। "কেন কেন্দ্রের তরফে এই ঘটনায় কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? বিজেপি সাংসদের কী উদ্দেশ্য ছিল? বিপর্যয় ঘটানোর জন্য কী পরিকল্পনা করা হয়েছিল? কেন ক্ষমা চাওয়ার পর তাঁকে বিমানের পিছনের দিকের একটি আসনে বসতে দেওয়া হয়েছিল? মজা করতে গিয়ে কোনও বিপদ ঘটে গেলে কে দায়ী থাকতেন? ঘটনার দায় নিতেন প্রধানমন্ত্রী মোদী?" মঙ্গলবার দিনভর এই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের নেতা-নেত্রীরা।অন্যদিকে সর্বভারতীয় কংগ্রেসের কমিটির সাধারণ সম্পাদক (AICC General Secretary Randeep Singh Surjewala) এই ইস্যুতে খোঁচা দিয়ে বিস্তারিত টুইট করেন। "বিজেপির VIP-দের কীর্তি! কোন সাহসে উড়ান সংস্থা অভিযোগ করবে? এটা কি ক্ষমতাসীন বিজেপির নীতি-আদর্শ নয়? যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপোস করা হয়েছিল? আহা! আমরা এসব প্রশ্ন করতেই পারি না। কারণ তিনি যে বিজেপির তালিকাভুক্ত বিশেষ ব্যক্তি!"এর পাশাপাশি, এই নিয়ে টুইট করেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক (Congress MLA Priyank Kharge)। "IndiGo কর্তৃপক্ষ অভিযুক্ত যাত্রীর নাম প্রকাশ্যে আনতে এতো দ্বিধা করছে কেন? কেন সংস্থার তরফে DGCA-কে রিপোর্ট করা হল না? বিজেপি সাংসদ চুপ কেন? তেজস্বী সূর্য বিমানের আপৎকালীন দরজা খুলে দেওয়ায় ওই বিমান প্রায় দু'ঘণ্টা দেরি করেছিল।" নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন প্রিয়াঙ্ক খাড়গে।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/4Nv9kA2
Previous article
Next article

Leave Comments
Post a Comment