Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/VRa1Np9
'শিব ঠাকুরের বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত', দাবি শুভেন্দু অধিকারীর https://ift.tt/mNy7xHp
Bail কলকাতা হাইকোর্টে আবারও খারিজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। ঘটনা প্রসঙ্গে শিব ঠাকুরের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুব্রত জামিন নাকোচ হওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, ''শিব ঠাকুর মণ্ডলের বিষয়টাও কাঁথির রামচন্দ্র পান্ডার মত সিবিআই তদন্ত হওয়া উচিত। ভাইপোর একজন আইনজীবী আছে সঞ্জয় আর একজন ডিআইজি আছে শ্যাম সিং। এরা যে পুরো ষড়যন্ত্রটা করেছে সেটা পরিষ্কার হয়ে যাবে। রঞ্জিত গঙ্গোপাধ্যায় আইনজীবী আর মহম্মদ আলি আইসি, পুরো কেসটা ফোনে কেষ্ট আসানসোল জেল থেকে নির্দেশ দিয়ে এটা করিয়েছে।'' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার রাজভবনে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ''স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্ট বিচার ব্যবস্থা রাজভবন বা মানবাধিকার সংস্থা এদের কাছে যাওয়া ছাড়া আমাদের আর বিকল্প কি থাকতে পারে।'' নিয়োগ দুর্নীতিতে পর্ষদের ফোন নম্বর ব্যবহারের চাঞ্চল্যকর তথ্যে শুভেন্দুর কটাক্ষ, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরো মন্ত্রিসভাটাই জেলে যাওয়া উচিত।'' এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বিরোধী দলনেতা বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় চ্যান্সেলার কি হতে পারল? হাওড়া কর্পোরেশনের বিল কি অনুমোদন হল? লোকায়ূক্ত কি নিয়োগ হয়েছে? সিকিউরিটি কমিশনের ছাড়পত্র কি মিলল? এগুলোই যথেষ্ট। ঢাক পেটানোর দরকার নেই কাজ হলেই হল। আসছে নাকি দিদির দূত, ওরা সবাই তৃণমূলের ভূত। সাড়ে তিন লাখ লোককে পেমেন্ট করার জন্য টাকা চাই ওঁর। একটাই এজেন্ডা যখনই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা হয় শুধু ছিঁচকাঁদুনি টাকা চাই টাকা। শুধু পুলিশকে কন্ট্রোল করতে হবে। সিআরপিসি আইপিসি মেনে কাজ করুক।'' একইসঙ্গে রামচন্দ্র পণ্ডার কেসের রায় তুলে শাসকদলকে বিঁধে শুভেন্দু মন্তব্য, ''এরকম পশ্চিমবাংলায় হাজার হাজার বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে রেখেছে।'' মোমিনপুরে NIA কে বাধা দেওয়ার ঘটনায় শুভেন্দু বলেন, ''জায়গাটাতে আমি বলছি না, কলকাতার বর্তমান মেয়রই বলেছিল পাকিস্তানের এক সাংবাদিককে এখানেও একটা মিনি পাকিস্তান আছে। বেশিরভাগ বাড়িতে হুকিং করে বিদ্যুৎ চলে। ওখানে জিএসটি আদায় হয় না। কোন ট্রেড লাইসেন্স নেই। বিদ্যুতের বিল দেয় না। কার্যত ওই জায়গাটাকে ভারত বর্ষ এবং ভারতবর্ষের আইনের বাইরে রাখা হয়েছে, ওখানকার গণতন্ত্রকে পাল্টানো হয়েছে। তাই ওখানে NIA বাধা দেওয়াটা স্বাভাবিক। NIA এর যত ঢুকবে ততই অপা সিন্ডিকেটের মতোই দুর্নীতি দুর্গন্ধ বেরোবে।'' পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/VRa1Np9
Previous article
Next article

Leave Comments
Post a Comment