কলকাতায় মরশুমের শীতলতম দিন, চলতি সপ্তাহেই শৈত্যপ্রবাহ? https://ift.tt/Jhio4qD - MAS News bengali

কলকাতায় মরশুমের শীতলতম দিন, চলতি সপ্তাহেই শৈত্যপ্রবাহ? https://ift.tt/Jhio4qD

'শীতকাল এসে গিয়েছে সুপর্ণা...'। কলকাতাবাসী এবার সত্যিই কবিতার এই লাইন সোশাল মিডিয়া স্টেটাসে দিতে পারবে। হাড়কাঁপুনি ঠান্ডা শহরে। পারদ নামল ১২ ডিগ্রির ঘরে। চলতি সপ্তাহেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গত বছরের শেষ কয়েকটা দিন আক্ষেপ নিয়েই কাটিয়ে দিয়েছিলেন শহরের শীতপ্রেমীরা। উষ্ণতম বর্ষবরণের সাক্ষী থেকে কলকাতা। কিন্তু, নতুন বছরের শুরুতেই মিটল সেই আক্ষেপ। অবশেষে জাঁকিয়ে শীত পড়ল কলকাতায় ()। জেলায় জেলায়ও চলছে শীতের দাপট। কলকাতার তাপমাত্রা কত ()? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবারই চলতি ন (Coldest Day In Kolkata)। শহরের তাপমাত্রা নেমে গিয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়িয়েছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আরও পড়ুন : বাংলায় শৈত্যপ্রবাহ? পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কার্যত (Coldwave) পরিস্থিতি তৈরি হয়েছে। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আরও পারা পতন হয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই পারা পতন জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ৯ জানুয়ারি থেকে ফের একবার উর্ধ্বমুখী হবে পারদ। তবে (Winter 2023) আপাতত টানা বহাল থাকবে বঙ্গে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন? উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টা একই রকম পরিস্থিতি থাকবে। আগামী শুক্রবারের পর থেকে পারদ নামার ইঙ্গিত। রবিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তরের জেলাগুলিতে। কোন জেলায় কত নামল পারদ? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার () নেমেছিল- আসানসোল- ১২.১ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর- ১০.৬ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া- ১১.৯ ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুর- ১১.৯ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান- ৯ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার- ১২.১ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং- ৩.৮ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবার- ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস দিঘা- ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি- ১১.৪ ডিগ্রি সেলসিয়াস কালিম্পং- ১১.৫ ডিগ্রি সেলসিয়াস দমদম- ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস সল্টলেক- ১৪.২ ডিগ্রি সেলসিয়াস হাওড়া- ১৩ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর- ১২.২ ডিগ্রি সেলসিয়াস মালদা- ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি- ১৩.২ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন- ১০.৯ ডিগ্রি সেলসিয়াস সুন্দরবন- ১৪ ডিগ্রি সেলসিয়াস ভিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? আগামী পাঁচদিন ঘন কুয়াশার সতর্কতা রয়েছে রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং বিহারে। আগামী ২৪ ঘণ্টা কুয়াশা থাকবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও। ৬ জানুয়ারি পর্যন্ত রাজধানী দিল্লি সহ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। গুজরাট, রাজস্থান এবং উত্তরপ্রদেশেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/vxsfq5X
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads