চাপে পড়ে উঠল তালিবানি ফতোয়া, শর্তসাপেক্ষে মেয়েদের শিক্ষায় সবুজ সংকেত https://ift.tt/3rUNdto - MAS News bengali

চাপে পড়ে উঠল তালিবানি ফতোয়া, শর্তসাপেক্ষে মেয়েদের শিক্ষায় সবুজ সংকেত https://ift.tt/3rUNdto

: আন্তজার্তিক চাপে পড়ে পিছু হটল তালিবান (Taliban) সরকার। মেয়েদের জন্য প্রাথমিক স্তরে স্কুল খোলার সিদ্ধান্ত নিল তারা। মেয়েদের প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পড়াশোনা করার অনুমতি দেওয়া হল। তবে, ইসলামিক ড্রেসিং কোড মেনে স্কুল যেতে হবে বলে সরকারি তরফে নির্দেশিকায় জানানো হয়েছে। মেয়েদর স্কুলে পড়ার অনুমতি সংক্রান্ত এক নির্দেশিকা তালিবান শিক্ষামন্ত্রক থেকে প্রকাশ করা হয়। সেই নির্দেশিকায় স্কুলে যাওয়ার শর্তগুলি আরোপ করা হয়েছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ করেছে ()। যা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল সমালোচনার মুখে পড়েছে তারা। যদিও ২০২১ সালের অগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং নারীর অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল তালিবানরা। তবে, কয়েকমাস যেতে না যেতেই বাস্তবে উল্টোটাই ঘটেছে বলে আন্তর্জাতিক মহলের দাবি। নারী শিক্ষা নিয়ে আফগানিস্তানের সুর নরমের পিছনে একাধিক কারণ আছে বলে মনে করছেন কেউ কেউ। মহিলাদের পড়াশোনা নিয়ে তালিবান সরকারের নীতি না বদলালে আমেরিকা সহ জি-৭ ভুক্ত দেশগুলি আফগানিস্তানকে সাহায্য করবে না বলে কয়েকদিন আগে হুঁশিয়ারি দেয়। তালিব শাসনে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা তলানিতে এসে ঠেকেছে। দেশে রয়েছে খাদ্যের অভাবও। আমেরিকা সহ অন্য দেশগুলি মুখ ফিরিয়ে নিলে, সেক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে সরকারকে। তাই বাধ্য হয়েই মহিলাদের শিক্ষা নিয়ে এই ইউটার্ন বলে মনে করা হচ্ছে। এছাড়া, কয়েকদিন আগে নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিল (NRC)-এর মহাসচিব জেন এগল্যান্ড কাবুলে আসেন। বর্তমানে আফগানিস্তানে মহিলাদের চাকরির উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তাঁদের সংস্থায় মহিলাদের ছাড়া পুরুষদের প্রবেশিধার থাকবে না বলে সরকারকে স্পষ্ট জানিয়ে দেন এগল্যান্ড। মহিলাদের কাজের উপর নিষেধাজ্ঞার জেরে অনেক মানবিক কাজ বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন তিনি। এরপরেই মহিলাদের পড়াশোনার উপর ফতোয়া শিথিল করার সিদ্ধান্ত, যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে, গত রবিবার ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী নেদা মহম্মদ নাদিমের সঙ্গে দেখা করেন রাষ্ট্রসংঘের প্রতিনিধি মার্কাস পটজেল। শিক্ষাক্ষেত্রে নারীদের উপর নিষেধাজ্ঞা নিয়ে আফগান মন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয় বলে খবর। উল্লেখ্য, ২০২১ সালে তালিবানরা ক্ষমতা দখলের পর থেকেই আফগান মহিলাদের উপর নেমে আসে একের পর এক নিষেধাজ্ঞা। প্রথমে চাকরির বিভিন্ন ক্ষেত্র থেকে মহিলাদের ছাঁটাই পর্ব শুরু হয়। এরপর, চালু করে পোষাক বিধি। মহিলাদের হিজাব-বোরখা পরা বাধ্যতামূলক করা হয়। নিষেধাজ্ঞা জারি হয় একাকী বের হওয়ার ক্ষেত্রেও। শেষে পড়াশোনার উপর জারি করে নিষেধাজ্ঞা।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/s5fkPRQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads