আর্জি ৮৮ শিক্ষকের https://ift.tt/UZFJyrs - MAS News bengali

আর্জি ৮৮ শিক্ষকের https://ift.tt/UZFJyrs

এই সময়: বেনিয়মের অভিযোগে ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) চাকরি বাতিল করেছিল ()। তাঁরা সেই রায় চ্যালেঞ্জ করে দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের ()। দেশের শীর্ষ আদালত এই আবেদনকারীদের নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান ফের হাইকোর্টে জানানোর নির্দেশ দেয়। চাকরি বাঁচানোর শেষ সুযোগ কাজে লাগাতে তাঁদের মধ্যে ৮৮ জন প্রাথমিক শিক্ষক বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিলেন। এই ২৬৮ জনের মধ্যে ৫৪ জন প্রাথমিক শিক্ষক আগেই তাঁদের বক্তব্য পেশ করেছেন হাইকোর্টে। সন্তোষজনক উত্তর দিতে না-পারায় তাঁদের মধ্যে ৫৩ জনের চাকরি ইতিমধ্যে ফের বাতিল করেছে আদালত। এ বার আরও ৮৮ জন তাঁদের আবেদন জমা দিলেন। এখন দেখার, তাঁদের হলফনামায় সন্তুষ্ট হয় কিনা আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই (Justice Abhijit Gangopadhyay) এই ২৬৮ জনের চাকরি প্রথমে বাতিলের নির্দেশ দিয়েছিলেন নিয়োগে বেনিয়মের অভিযোগে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে ওই প্রাথমিক শিক্ষকরা যুক্তি দেন, হাইকোর্টে মামলায় তাঁদের পক্ষই করা হয়নি। অর্থাৎ তাঁরা তাঁদের বক্তব্য জানানোর সুযোগ পাননি। তার পরেই তাঁদের হাইকোর্টে বক্তব্য জানানোর সুযোগ দেয় সুপ্রিম কোর্ট।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/7Ih08fR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads