কোন মহানগরে পেট্রল সবচেয়ে সস্তা? শুক্রবারে জানুন দামের নয়া আপডেট https://ift.tt/UaTJLGw - MAS News bengali

কোন মহানগরে পেট্রল সবচেয়ে সস্তা? শুক্রবারে জানুন দামের নয়া আপডেট https://ift.tt/UaTJLGw

Kolkata Petrol Diesel Price: প্রতিদিন তেল সংস্থাগুলি সকালে নির্ধারণ করে। সকাল 6টায় ওই দিনের জন্য নয়া দাম নির্ধারিত হয়। এদিনও তার কোনও ব্যতিক্রম নেই। তেল সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী শুক্রবারও শহর কলকাতায় জ্বালানির দাম রইল অপরিবর্তিত। দেশের মেট্রো সিটিগুলিতে এদিন দাম রয়েছে আগের দিনই মতোই। শহর কলকাতার পেট্রল- ডিজেলের দামের দিকে নজর রাখলে দেখা যাবে, গত 202 দিন কলকাতায় জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। তবে শুধু কলকাতা না, দেশের একাধিক শহরেও জ্বালানির দাম রয়েছে গত 202 দিন ধরে অপরিবর্তিত। যদি মহানগরীর নাম উল্লেখ করা হয়, তবে সেই তালিকায় নাম রয়েছে কলকাতা ছাড়া চেন্নাইয়েরও। অশোধিত তেল রেকর্ড সস্তা অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দর কিন্তু তুলনামূলক ভাবে সস্তা রয়েছে। গত চলতি বছরের সবথেকে সস্তায় বিক্রি হচ্ছে অশোধিত তেল। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম রয়েছে 76 ডলার প্রতি ব্যারেলের আশেপাশে। চলতি বছরে এই প্রথম কাঁচা জ্বালানির দাম এতটা নিচে নামল। বিপরীতে দেখে নেওয়া যাক, দেশের কোন শহরে পেট্রল-ডিজেলের দাম কত রয়েছে? কলকাতায় পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Kolkata) দেশের মধ্যে কলকাতায় জ্বালানির দাম বেশ চড়াই রয়েছে। তিলোত্তমা নগরীতে পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে 106 টাকা 03 পয়সা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 92 টাকা 76 পয়সা। মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol Diesel Price in Mumbai) দেশের বাণিজ্যনগরী মুম্বইতে জ্বালানির দাম মহানগরীর মধ্যে সব থেকে বেশি। এই শহরে পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে 106.31 টাকা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 94.27 টাকা। দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Delhi) রাজধানী শহরেও জ্বালানির দাম চড়া। তবে অন্য মেট্রো শহরের বিচারে দিল্লিতে জ্বালানির দাম তুলনামূলক সস্তা। দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম। লিটার প্রতি ডিজেলর বিকোচ্ছে 96.72 টাকা। পাশপাশি প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে 89.62 টাকায়। চেন্নাইয়ে পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Today in Chennai) দক্ষিণের মেট্রো শহরেও পড়েছে জ্বালানির কোপ। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 101.94 টাকা। অন্যদিকে, এই শহরে লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে 94.24 টাকা। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/L0xi9cn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads