Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/EAeIw6h
বাস্কেটবল খেলোয়াড়ের মুক্তি, 'মৃত্যুর সওদাগর'-কে ছাড়ল আমেরিকা https://ift.tt/U4ahY35
রাশিয়ায় জেলবন্দি বাস্কেটবল খেলোয়াড়কে ফেরত পেতে ‘মৃত্যুর সওদাগর’-কে ছেড়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারকে মুক্তি দেয় মস্কো। অন্যদিকে তাঁকে ফেরত পেতে রুশ অস্ত্র কারবারি ভিক্টর বাউটকে ছেড়ে দিয়েছে আমেরিকা। সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবির বিমানবন্দরে হয়েছে ওই বন্দি প্রত্যপর্ণ। চলতি বছরের ফেব্রুয়ারিতে মাদক মামলায় ৩২ বছরের ব্রিটনি গ্রিনারকে গ্রেফতার করে মস্কো। অন্যদিকে বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে ৫৫ বছরের ভিক্টর বাউটকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল মার্কিন আদালত। গত ১৪ বছর ধরে মার্কিন জেলে বন্দি রয়েছেন তিনি। এই বন্দি প্রত্যর্পণের ঘটনাকে ‘যন্ত্রণাদায়ক’ বলে উল্লেখ করেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। অন্যদিকে রাশিয়ার তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বৃহস্পতিবার বন্দি প্রত্যর্পণের সঙ্গে সঙ্গে ওই সময়কার ভিডিয়ো প্রকাশ করে । সেখানে বিমানবন্দরের টারম্যাকে গ্রিনার ও বাউটকে একে অপরের দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছে। পরে দু’জনকেই বিমানে বসিয়ে সেখান থেকে রওনা হয়ে যান । গ্রিনারের মুক্তির পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, “গ্রিনার নিরাপদে রয়েছেন। তিনি শীঘ্রই বাড়ি ফিরে আসবেন।” এর পাশাপাশি, গত ১১ মাস ধরে রুশ জেলে থাকাকালীন তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন । অলিম্পিকে দু’বারের সোনাজয়ী গ্রিনার ইউক্রেন যুদ্ধ শুরুর ঠিক মুখে মস্কো বিমানবন্দরে রুশ পুলিশের হাতে ধরা পড়েন। তাঁর কাছ থেকে ‘ক্যানাবিস তেল’-র মতো মাদক উদ্ধার হয়েছে বলে দাবি করে মস্কো। চলতি বছরের অগাস্টে তাঁকে নয় বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় রুশ আদালত। অন্যদিকে ২০০৮-এ থাইল্যান্ড থেকে ভিক্টর বাউটকে গ্রেফতার করে নিয়ে আসে মার্কিন কমান্ডোরা। ২০১২-য় তাঁর ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আমেরিকার আদালত। এক সময় সোভিয়েত বায়ুসেনায় ফাইটার পাইলট ছিলেন তিনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই বাউট বিশ্ব জুড়ে বেআইনি অস্ত্রের কারবার শুরু করে দেন বলে অভিযোগ। আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সুদান থেকে শুরু করে অ্যাঙ্গোলা বা ফিলিপিন্স —- বিশ্বের যেখানেই জঙ্গি হামলা বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেই বাউটের থেকে কেনা অস্ত্র ব্য়বহার হয়েছে বলে দাবি আমেরিকার। শুধু তাই নয়, এই কাজে রুশ গুপ্তচর সংস্থার প্রত্যক্ষ মদত রয়েছে বলেও অভিযোগ মার্কিন গোয়েন্দাদের। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেন যুদ্ধের মধ্যে এই বন্দি প্রত্যর্পণ হওয়ায় কিছুটা সুবিধাই হল রাশিয়ার। ভিক্টোরের মাধ্যমে ফৌজের জন্য উন্নত অস্ত্র ক্রেমলিন সহজেই সংগ্রহ করতে পারবে বলে মনে করছেন তাঁরা।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/EAeIw6h
Previous article
Next article

Leave Comments
Post a Comment