Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/sQJq8of
কলেজিয়াম বৈঠকের তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয়: সুপ্রিম কোর্ট https://ift.tt/UjHr4kx
বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কলেজিয়াম বৈঠকের তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয়। মামলাকারীর অনুরোধ খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সর্বোচ্চ আদালতের তরফে বলা হয়েছে, “কলেজিয়াম বৈঠকে যা কিছু আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আনা সম্ভব নয়। শুধু মাত্র চূড়ান্ত সিদ্ধান্তই প্রকাশ্যে আসতে পারে।” উল্লেখ্য, ২০১৮-র ১২ ডিসেম্বর দু’জন বিচারপতির নিয়োগ নিয়ে বৈঠকে বসেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই বৈঠকের তথ্য প্রকাশ্যে আনার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ। ‘তথ্য জানার অধিকার’ আইনে ওই বৈঠকের বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়। সর্বোচ্চ আদালতের তরফে বলা হয়েছে, “কলেজিয়ামের বৈঠকে থাকা একজন বিচারপতির একটি সাক্ষাৎকারের ভিত্তিতে ওই আবেদন করেছিলেন মামলাকারী।” তবে এই ইস্যুতে বিচারপতিরা নতুন করে কোনও মন্তব্য করতে চাননি। ২০১৮-র সুপ্রিম কোর্টের ওই ছিলেন তৎকালীন রঞ্জন গগৈ। এছাড়াও আরও চারজন বর্ষীয়াণ বিচারপতি উপস্থিত ছিলেন সেখানে। ছিলেন বিচারপতি মদন বি লোকুর, বিচারপতি একে শিকরি, বিচারপতি এসএ বোপডে এবং বিচারপতি এনভি রামানা। সূত্রের খবর, বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকেই সহমত পোষণ করেছিলেন। পরবর্তীকালে কলেজিয়ামের সুপারিশ করা বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ ওঠে। অন্যদিকে ওই সময়ে কলেজিয়াম বৈঠকের কোনও তথ্যই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। ওই বৈঠকের ঠিক এক বছরের মাথায় ২০১৯-এ এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি লোকুর। কলেজিয়ামের সুপারিশ করা বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের টালবাহানা নিয়ে চলতি বছরের নভেম্বরেই অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই ইস্যুতে বিচারপতি সঞ্জয় কিষণ কউলের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দেশের একটি আইন। তার বিরুদ্ধে সরকারি পদাদিকারীদের মন্তব্যকে আদালত ভাল ভাবে নিচ্ছে না। সরকারকে নির্ধারিত নীতি মেনে চলার জন্য আদালত পরামর্শ দিচ্ছে বলেও বেঞ্চের তরফে বলা হয়েছিল। সম্প্রতি বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে কলেজিয়াম ব্যবস্থার কড়া সমালোচনা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। পরে এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের হয়। বর্তমানে সেই মামলার শুনানি চলছে বিচারপতি কউলের নেতৃত্বাধীন বেঞ্চে। “জাতীয় বিচার বিভাগীয় নিয়োগ কমিশন আইন মান্যতা না পাওয়ায় কেন্দ্র অখুশি বলেই মনে হচ্ছে। কিন্তু তার জন্য আইন মানব না, এটা হতে পারে না।” বৃহস্পতিবার বলেন বিচারপতিরা। কলেজিয়াম ব্যবস্থা যতদিন রয়েছে, ততদিন তা প্রয়োগ করা হবে বলেও স্পষ্ট করে দেন তাঁরা।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/sQJq8of
Previous article
Next article

Leave Comments
Post a Comment