Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/SL12enJ
ফাইনালে মেসির 'খেলা হবে'? ক্রোয়েশিয়া বধের প্রার্থনায় রাত জাগবে বাংলা https://ift.tt/bDp9jSd
বাঙালিদের কাছে ফুটবল মানে ব্রাজিল-আর্জেন্তিনা। বর্তমানে বাঙালিদের পছন্দের তালিকায় এই দুই লাতিন আমেরিকা জায়েন্টের পাশাপাশি একাধিক দল এলেও ব্রাজিল ও আর্জেন্তিনার জনপ্রিয়তাতে একটুকুও ভাটা পড়েনি। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে পরাস্ত হয়ে বেরিয়ে যেতে হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। টিকে রয়েছে একমাত্র আর্জেন্তিনা। ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়া ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে মেসিদের দল। ফলে নীল সাদা রাজ্যে নীল সাদা জার্সির জন্য রাত জাগবে বাঙালি। হোক না সপ্তাহের মধ্যে ম্যাচ। পরের দিনটা না হয় ঘুম চোখেই শুরু হবে। কিন্তু চার বছর অন্তর বিশ্বকাপ তা কি মিস করা যায়? ফলে আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ দেখতে চোখে সর্ষের তেল ঢেলে টিভির সামনে বসে গেছেন সমর্থকরা। বলা বাহুল্য এই ম্যাচে অধিকাংশ বাঙালিদের সমর্থন অন্তত আর্জেন্তিনার পক্ষে। সেটা অলি গলিতে চোখ ঘোরালেই বোঝা যায়। ব্রাজিলের পতাকা সরে এখন ভরে গেছে আর্জেন্তিনা পতাকা। কট্টর ব্রাজিল সমর্থকরা অবশ্য চাইছেন ক্রোয়েশিয়া জিতুক। কারণ, শত্রুর শত্রু আমার মিত্রর মত অবস্থা। আর্জেন্তিনা বিশ্বকাপ জিতলে যে হলুদ জার্সির সমর্থকদের অনেক টিপ্পনি শুনতে হবে। বিশ্বকাপে আর্জেন্তিনার ফাইনাল ম্য়াচ দেখতে কলকাতা থেকে কাতার উড়ে গেছেন ১৫০০ সমর্থক। পুরো বিশ্বকাপে কলকাতা থেকে গেছেন ৯ হাজার সমর্থক। তার সঙ্গে যোগ হয়েছে আরও ১৫০০। মেসির শেষ বিশ্বকাপে অন্তত তাঁকে সামনে থেকে খেলতে দেখা, এটাই স্বপ্ন। মারাদোনাকে দেখেননি বর্তমানে প্রজন্মের অনেকেই। ইউটিউবের সৌজন্য ভিডিয়ো দেখেছেন। কিন্তু মেসিকে দেখছেন, তাঁকে দেখার সুযোগ কি ছাড়া যায়। অনেকের আবার এই বিষয়ে যুক্তিটা অন্য। ফুটবলে তারকা বলে পরিচিত প্লেয়ারদের মধ্যে টিকে আছেন একমাত্র মেসি। রোনাল্ডো, নেইমার ছিটকে গেছেন। অন্যদিকে রয়েছেন তরুণ এমবাপে। মেসির থেকে তাঁর জনপ্রিয়তা যে অনেকাংশেই কম তা বলাই যায়। তাই মেসির খেলা মিস করা যাবে না। যত রাতই হোক, প্রতিটা মুভ মুখস্থ করে ফেলতেই হবে। রাত জেগে খেলা দেখা নিয়ে সোশাল মিডিয়ায় ভরে গেছে মিম। কেউ চোখের নিচে কালি দেওয়া ছবি দিয়ে বিশ্বকাপকে সৌজন্য দিচ্ছেন। অনেকে আবার দিনের বেলায় ঘুমে ঢুলুঢুলু চোখে ছবি দিয়ে লিখছেন স্লিপ সাইকেল শেষ। মজার ছলেই চলছে বিশ্বকাপ উপভোগ। মেসির ভবিষ্যৎ কী তা সময় বলবে। আজকের ম্যাচের পর তিনি ১৮ তারিখের ফাইনাল খেলবেন নাকি ১৭ তারিখের তৃতীয় স্থানে ম্য়াচ তা জানা যাবে কিছুক্ষণে। লিভাকোভিচ নাম প্রাচীর টপকে মেসি ম্যাজিক দেখতে বাঙালি প্রস্তুত রাত জাগতে।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/SL12enJ
Previous article
Next article

Leave Comments
Post a Comment