Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
কিংবদন্তি পেলের জীবনাবসান, পাঠান আপনার শোকবার্তা https://ift.tt/2149kKL
প্রয়াত কিংবদন্তি ফুটবল তারকা পেলে। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ব্রাজিলিয়ান পেলে গোটা বিশ্বের কাছে ফুটবল সম্রাট হিসেবেই পরিচিত। তাঁর ঝুলিতে রয়েছে তিন তিনটি বিশ্বকাপ। রয়েছে রেকর্ড সংখ্যক গোল। যা তাঁকে গিনেস বুক অফ রেকর্ডসে স্থান করে দিয়েছে। বৃহস্পতিবার তাঁর প্রয়াণের খবর জানিয়েছেন মেয়ে। দীর্ঘদিন ধরেই মারণ কোলোন ক্যানসারে ভুগছিলেন পেলে। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের বিছানা থেকেই তিনি ২০২২ কাতার বিশ্বকাপে নজর রেখেছিলেন। নেইমার ও তাঁর সেলেকাও দলের খেলাগুলি দেখেছেন, তাঁদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবার ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরও সকলকে বিশেষ বার্তা পাঠিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মারণ রোগের কাছে হার মানতে হল ফুটবল সম্রাটকে।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/ZnWdq4E
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/ZnWdq4E
Previous article
Next article

Leave Comments
Post a Comment