সময়ে ITR জমার করলেও নোটিশ পাঠাচ্ছে আয়কর দফতর! কী করবেন? https://ift.tt/14INWaE - MAS News bengali

সময়ে ITR জমার করলেও নোটিশ পাঠাচ্ছে আয়কর দফতর! কী করবেন? https://ift.tt/14INWaE

: অনেক সময়েই অনেক করদাতা আয়কর দফতরের নোটিস পান। বিভিন্ন কারণে দফতর সেই নোটিস পাঠিয়ে থাকে। সবথেকে সহজ উদাহরণ হল, ঠিক সময়ে আয়কর রিটার্ন জমা না পরার জন্য আসতে পারে নোটিস। এছাড়াও হিসেবে গোলমাল, আয় সংক্রান্ত ভুল তথ্য, অত্যধিক ক্ষতির পরিমাণ উল্লেখ করা-সহ ইত্যাদি। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, আয়কর আইনের নির্দিষ্ট কয়েকটি ধারা অনুসারে আয়করদাতারা নোটিস পেয়ে থাকেন। আয়কর আইন, 1961 আইন অনুযায়ী, 139(9), 143(1), 143(2), 143(3), 245, 144, 147, 148 এবং 156 (notice of demand) ধারায় আয়করদাতারা নোটিস পেয়ে থাকেন। মূলত আয়কর রিটার্ন ফাইল না করার জন্য, কর রিফান্ডের ভুল তথ্য দেওয়ার জন্য, করযোগ্য আয় লুকনোর জন্য, হিসেবে গোলমাল-সহ একাধিক কারণে এই নোটিস পেয়ে থাকেন আয়করদাতারা। কিন্তু অনেক সময়ে এমনও হয় যে আয়করদাতার কোনও রকম ভুল না থাকলেও অনেকে আয়কর দফতরের নোটিস পান। তা-ও হঠাৎ করেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, আয়কর রিটার্ন ফাইলের সময়ে কোনওভাবে প্যান কার্ড সংক্রান্ত ভুল তথ্য জমা পরে গেলে তবে সংশ্লিষ্ট করদাতার কাছে এই নোটিস আসে। তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই। কারণ, সংশ্লিষ্ট করদাতা সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন। কীভাবে তা করা যাবে, তা ধাপে-ধাপে নীচে উল্লেখ করা হল।— Step 1- লিঙ্কের মাধ্যমে ই-ফাইলিং পোর্টালে লগ-ইন করতে হবে। Step 2- ই-ফাইল মেনুতে ক্লিক করতে হবে। তারপর Notice u/s 139(9) রেসপন্সে ক্লিক করতে হবে। Step 3- , A.Y, e-Filing acknowledgement no., CPC reference number এবং notice date সংক্রান্ত সমস্ত তথ্য দাখিল করতে হবে। সেখানে এই সংক্রান্ত পুরো কমিউনিকেশনের স্ট্যাটাস এবং রেসপন্স আপনি দেখতে পারবেন। রেসপন্স কলামে গিয়ে আপনি হাইপারলিঙ্ক সাবমিট করতে পারেন। Step 4- সেটা করলেই দাখিল করা আয়কর রিটার্নে যতগুলো ভুল ধরা পড়েছে, তা দেখতে পারবেন সংশ্লিষ্ট করদাতা। ‘Do you agree with the defect?’ কলামে গিয়ে yes/no নির্বাচন করতে হবে। ‘yes’ নির্বাচন করে ঠিক XML তথ্য দাখিল করে সাবমিটে ক্লিক করতে হবে। অন্যদিকে, ‘no’ নির্বাচন করলে সেখানে ‘assess remarks’-এ নিজের রিমার্কস লিখতে হবে। তারপর সাবমিটে ক্লিক করতে হবে। Step 5- সাবমিট করা রেসপন্স দেখার জন্য ‘রেসপন্স’ কলামের ভিউ-তে ক্লিক করতে হবে। সেখানে আপন‌ি কী রেসপন্স সাবমিট করলেন, তা দেখতে পারবেন।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Skaj029
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads