বাড়িতে তল্লাশির পর এবার নিজাম প্যালেসে তলব 'অনুব্রত ঘনিষ্ঠ' কেরিমকে https://ift.tt/Tlsj97t - MAS News bengali

বাড়িতে তল্লাশির পর এবার নিজাম প্যালেসে তলব 'অনুব্রত ঘনিষ্ঠ' কেরিমকে https://ift.tt/Tlsj97t

গোরু পাচার মামলায় () অনুব্রত মণ্ডলের আয় ও সম্পত্তি খতিয়ান পেতে তাঁর একের পর এক ঘনিষ্ঠদের তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। বুধবার সকাল ১১ টায় নিজাম প্যালেসে 'অনুব্রত ঘনিষ্ঠ' () কেরিম খানকে হাজিরা দিতে বলে সিবিআই। সেই অনুযায়ী হাজিরাও দেন তিনি। বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান (karim Khan)। তাঁকে নিজের ব্যাঙ্ক ডিটেলস সহ আরও কিছু নথি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকেছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। উল্লেখ্য, গোরু পাচার মামলার তদন্তে নেমে কেরিম খানের প্রসঙ্গ উঠে আসে। তাঁকে বীরভূমের রতন কুঠিতে CBI-এর অস্থায়ী ক্যাম্পে এর আগে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কেরিম খানের () বাড়িতে যৌধভাবে তল্লাশিও চালায় সিবিআই-ইডি । মূলত কয়লা পাচারকাণ্ড এবং সায়গল হোসেনের (Saigal Hussain) কোটি-কোটি টাকার উৎসের সঙ্গে কেরিম খানের যোগাযোগ রয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের অনুমান। গোরু পাচার মামলার তদন্তে গতি এনেছে CBI এবং ED। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিনি এই মুহূর্তে রয়েছেন আসানসোল সংশোধনাগারে। এই মামলা সংক্রান্ত বিষয়েই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে () ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছে। মঙ্গলবার একটানা জেরা করা হয় তাঁকে। এই মামলায় যুক্ত আরেক অভিযুক্ত, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনও রয়েছেন দিল্লিতে। বুধবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে আবারও জেরা করবে ইডি। পাশাপাশি বাঘমুণ্ডি ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককেও তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/BEwYFzk
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads