চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, তুমুল উত্তেজনা মেদিনীপুরের হাসপাতালে https://ift.tt/GTVbLaS - MAS News bengali

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, তুমুল উত্তেজনা মেদিনীপুরের হাসপাতালে https://ift.tt/GTVbLaS

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল () চত্বরে চরম বিক্ষোভ উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিডিও থেকে পুলিশ আধিকারিকেরা। দফায় দফায় প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও হাসপাতালের গেটের সামনে জমায়েত বিক্ষোভ মৃত শিশুর পরিবার পরিজনের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা পুরসভার ১২ নং ওয়ার্ড মল্লেশ্বরপুর এলাকার বাসিন্দা বিজয় কিস্কু, তাঁর দুই বছরের ছেলে সুরেশ কিস্কুকে জ্বর হওয়ার কারণে বুধবার দুপুর নাগাদ চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা পরামর্শ দেন শিশুটির শারীরিক অবস্থা উন্নতি করাতে গেলে হাসপাতালে ভর্তি করতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিজয় তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি করে। মৃত শিশুর বাবা বিজয় কিস্কুর অভিযোগ, হাসপাতালে ভর্তির পর স্যালাইন দেওয়া হয় তার ছেলেকে আর তারপরই ছেলের কাঁপুনি আসে এবং পরক্ষণে শারীরিক অবনতি ঘটতে থাকে। এরপরেই নার্স এবং চিকিৎসকরা বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। পরে সন্ধ্যে নাগাদ শিশুটির মৃত্যু হয়। পরিবারের তরফে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কঠর পদক্ষেপের দাবি জানিয়ে চলে সন্ধ্যা থেকে প্রায় রাত দশটা পর্যন্ত বিক্ষোভ। হাসপাতাল চত্বরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ, জয়েন্ট বিডিও অভিজিৎ পোড়িয়া থেকে শুরু করে চন্দ্রকোনা থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা। হাসপাতালের বিএমওএইচ ডঃ স্বপ্ননীল মিস্ত্রিকে সঙ্গে নিয়ে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভরত মৃত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়। তাঁদের অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে তবেই পরিস্থিতি স্বাভাবিক হয়। মৃত শিশুর শারীরিক জটিল সমস্যা ছিল বলে জানান বিএমওএইচ যার জেরে মৃত্যু হয় ওই শিশুর বলে তিনি জানান।" চন্দ্রকোনা ২ নং ব্লকের বিডিও অমিত ঘোষ জানান, কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার, পরিস্থিতি আমরা সামাল দিয়েছি। পরিবারের লোকেদের বলা হয়েছে পুলিশ বা আমাদের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য। সত্যতা প্রমাণ হলে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে, এমনকি মহকুমাশাসক ও সিএমওএইচকেও জানানো হবে বলে জানান তিনি। এর আগেও বেশ কয়েকবার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল। ফের একইভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটায় রীতিমতো ক্ষুব্ধ হাসপাতালে ভর্তি রোগীর পরিজনেরা। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/NmpJxCf
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads