Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/EeJ1FSM
'দুয়ারে শীত', ২৪ ঘণ্টার মধ্যেই নামবে তাপমাত্রার পারদ https://ift.tt/OIe3jF4
শহরে পারদ পতন অব্যাহত। ফের একবার ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নামল পারদ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ২০ ডিগ্রির নীচে নামতে চলেছে (Kolkata Winter Temperature)। পাকাপাকিভাবে ঠান্ডা প্রবেশ না হলেও নভেম্বরেই শীতের () আমেজ অনুভূত হবে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে শহরের তাপমাত্রার পাদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। তবে আসল শীতের () জন্য এখনও অপেক্ষা করতে হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কবে থেকে জাঁকিয়ে শীত (Winter 2022) গত সপ্তাহখানেক ধরেই রাজ্যের আবহাওয়া (Weather Report) বেশ মনোরম। ভোরে ও রাতে হিমেল হাওয়ার পরশ বেশ উপভোগ করছে বাঙালি। আর তার মধ্যেই শনিবার থেকে হাওয়া বদলের পূর্বাভাসে খুশি শীতপ্রিয় বাঙালি। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা সহ জেলায় জেলায় ভোরে কুয়াশা দেখা যাবে। বেলা যত বাড়বে, মেঘ কেটে গিয়ে সূর্যের দেখা মিলবে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকবে। যদিও শুষ্ক আবহাওয়ার কারণে গুমোট ভাব অনুভূত হবে না। ভোরের দিকে আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুনিবার পর্যন্ত দার্জিলিং (Darjeeling Weather) এবং কালিম্পঙের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে বেশ মনোরম আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে। বেজায় খুশি পর্যটকরাও। কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) কত? ফের একবার পারদ নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের কোটায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা শহরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও কলকাতার তাপামাত্রা ২০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শনিবার দুপুরের পর থেকে হাওয়া বদল হবে কলকাতায়। ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশ। দেশের অন্য রাজ্যের আবহাওয়া IMD-র পূর্বাভাস জানাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লি (Delhi Weather), উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, বিহার এবং ওডিশায় শীতের প্রবেশ ঘটবে। উত্তর ভারতের একাধিক পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও (Snowfall) সম্ভাবনা। ইতিমধ্যেই মরশুমের প্রথম তুষারপাত দেখেথে জম্মু-কাশ্মীর (Jammu And Kashmir)।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/EeJ1FSM
Previous article
Next article

Leave Comments
Post a Comment