Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/T6tp8Xx
শহরে চিকেন ফের 200 টাকা, আগুন মাছবাজারও https://ift.tt/MHbQZvi
Kolkata Market Price: কলকাতা শহরে ফের একবার বাড়ল মাছ-মাংসের দাম। গত কয়েকমাস ধরেই মাছের দাম রয়েছে চড়া। এবার ফের গেল মাংসের দামও। পুজোর সময় থেকেই শহর কলকাতা ও শহরতলি এলাকায় মাংসের দাম বেশ কিছুটা কমেছিল। পুজোর পরে মাংসের কেজি দাঁড়িয়েছিল 170 টাকা থেকে 180 টাকা। কিন্তু চলতি সপ্তাহে সেই দাম ফের বেড়়েছে। মাছের বাজারে রুই-কাতলার গায়ে হাত ঠেকানো মধ্যবিত্তের পক্ষে হয়ে পড়েছে দুষ্কর। রুই মাছের দাম চিকেনের থেকেও অনেকটা বেশি রয়েছে। কাতলা মাছেরও দাম অনেকটা বেশিই রয়েছে। তবে এর ঠিক উলটো চিত্র দেখা যাচ্ছে সবজি বাজারে। ফুলকপি, বাঁধাকপি , ওলকপি, মুলো যাবতীয় শীতের সবজি বাজারে চলে আসায় সবজির বাজারে গিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছে মানুষ। অনেকটা কম রয়েছে দাম। যদিও আলু এখনও সস্তা হয়নি। তবে অন্য সবজিগুলির দর নেমেছে। দেখে নেওয়া যাক বৃহস্পতিবারের বাজারদর- বৃহস্পতিবারের সবজির বাজারদর (Kolkata Vegetable Market Price) আলু (জ্যোতি) - 28 টাকা থেকে 30 টাকা আলু (চন্দ্রমুখী) - 36 টাকা থেকে 38 টাকা কেজি ওলকপি - 50 টাকা থেকে 60 টাকা কেজি ফুলকপি - 20 টাকা থেকে 25 টাকা পিস বাঁধাকপি - 35 টাকা থেকে 45 টাকা কেজি পেঁপে - 20 টাকা প্রতি কেজি পেঁয়াজ - 35 টাকা থেকে 40 টাকা কেজি কুমড়ো - 40 টাকা থেকে 50 টাকা কেজি ঢ্যাঁড়শ - 40 টাকা থেকে 60 টাকা প্রতি কেজি বেগুন - 60 টাকা কেজি বৃহস্পতিবারের মাছ বাজারের দর (Kolkata Fish Market Price) রুই মাছ (গোটা)- 200 টাকা থেকে 240 টাকা কেজি রুই মাছ (কাটা) - 260 টাকা থেকে 300 টাকা কেজি পাবদা মাছ - 400 টাকা কেজি থেকে শুরু ভোলা মাছ - 250 টাকা কেজি কাতলা মাছ - 350 টাকা কেজি থেকে শুরু ট্যাংরা (ছোট) - 250 টাকা থেকে 300 টাকা কেজি লোটে মাছ - 100 টাকা কেজি ভেটকি মাছ - 700 টাকা কেজি এবার দেখে নেওয়া যাক আজকের মাংসের দাম (Kolkata Chicken /Mutton Price) চিকেন - 190 টাকা থেকে 210 টাকা কেজি গোটা মুরগি - 120 থেকে 135 টাকা কেজি মাটন - 690 টাকা থেকে 730 টাকা প্রতি কেজি 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/T6tp8Xx
Previous article
Next article

Leave Comments
Post a Comment