ফিউচার রিটেলের সম্পত্তি কেনার দৌড়ে আদানি-আম্বানি https://ift.tt/ifMDqbC - MAS News bengali

ফিউচার রিটেলের সম্পত্তি কেনার দৌড়ে আদানি-আম্বানি https://ift.tt/ifMDqbC

এই সময়: ব্যাঙ্ক দেউলিয়া ফিউচার রিটেলের সম্পত্তি কিনতে চেয়ে আগ্রহপত্র জমা দিয়েছে ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মোট ১৫টি সংস্থা ফিউচারের সম্পত্তি কেনার দৌড়ে রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ও ফ্লেমিঙ্গো গোষ্ঠীর প্রোমোটারদের যৌথ সংস্থা এপ্রিল মুন রিটেল, ভেঞ্চার্স এবং ধরমপাল সত্যপাল লিমিটেড আগ্রহপত্র জমা দিয়েছে। গত ৩ নভেম্বরের মধ্যে আগ্রহপত্র জমা দেওয়ার সংস্থাগুলির তালিকায় রয়েছে ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস, ওপি জিন্দাল গোষ্ঠীর নালওয়া স্টিল অ্যান্ড পাওয়ার, শালিমার কর্পোরেশন, ইউনাইটেড বায়োটেক প্রমুখ। ব্যাঙ্ক দেউলিয়া আদালতে ঋণদাতারা গত অগস্টে ২১ হাজার কোটি টাকার দাবি করেছিল। তবে আগ্রহপত্র জমা দেওয়ার অর্থ এই নয় যে সংস্থাগুলি ফিউচার রিটেলের সম্পত্তি কেনার জন্য নিলামে দর দিতে পারবে। কারণ রেজোলিওশন প্রফেশনাল সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পরই নির্বাচিত সংস্থাগুলিকে দরপত্র জমা দিতে বলা হবে। যারা ব্যাঙ্কগুলিকে নগদ অর্থ জমা দেওয়ার প্রস্তাব দেবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে। বিভিন্ন ব্যাঙ্ককে ঋণ পরিশোধ করতে না পারার জন্য ফিউচার রিটেলের ভবিষ্যৎ বর্তমানে ব্যাঙ্ক দেউলিয়া বিধির আওতায়। ফিউচার রিটেলের প্রতিষ্ঠাতা কিশোর বিয়ানির প্রোমোটার সংস্থাও ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। গত ২০২০ সালের অগস্টে তাদের সমস্ত সম্পত্তি ২৪,৭১৩ কোটি টাকায় রিলায়েন্স রিটেলকে বিক্রি করার জন্য চুক্তি করেছিল ফিউচার গোষ্ঠী। কিন্তু, সেই চুক্তির বিরুদ্ধে দেশ-বিদেশের আদালতে অ্যামাজন একাধিক মামলা করে। মামলা-মোকদ্দমার জটে রিলায়েন্স শেষ পর্যন্ত ফিউচার কেনার চুক্তি বাতিল করে দেয়।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/k9NvU8R
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads